1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিবির টানা অভিযানে কাঁপছে চট্টগ্রাম: উদ্ধার লুটের পিস্তল, মাদকসহ গ্রেফতার একাধিক পহেলা বৈশাখে দুই টাকায় স্কুলে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ব্যতিক্রমী ফল উৎসব আত্মসমর্পণ ও সংযমেই মকবুল হজ্বের শিক্ষা এপেক্স ক্লাব অব সাঙ্গুর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বোয়ালখালীতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ ১৪৩৩ বরণ, বলিখেলায় সবুজ বলীর জয় পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসী সাংবাদিক মফিজুল ইসলাম বাবলু চৌধুরীর সৌজন্যে শরবত বিতরণ ঢাক-ঢোল আর রঙিন শোভাযাত্রায় বোয়ালখালীতে বৈশাখের আনন্দ নতুন বছরের ছোঁয়ায় বাঘাইছড়িতে বৈশাখী উৎসব বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামে বর্ষবরণ ড. আসিফ মিজান ‘হিউম্যান রাইটস চ্যাম্পিয়ন’ মনোনীত

সাহরির সময় ঘরে ঢুকে গৃহবধূকে  ধর্ষণ

  • সময় মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৪৭ পঠিত

 

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার

কক্সবাজারের উখিয়ায় সাহরির সময় ঘরে ঢুকে  ধর্ষণের পর এক গৃহবধূকে (৩০) হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩ মার্চ) ভোররাতে উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পূর্ব মরিচ্যা এলাকায় এ ঘটনা ঘটে। পরে বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করে উখিয়া থানা পুলিশ। ওই গৃহবধূর স্বামী মালয়েশিয়া প্রবাসী।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ ওসি জানান প্রাথমিকভাবে ধর্ষণ কিংবা ধর্ষণচেষ্টার আলামত পাওয়া গেছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন ছিল, ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাহরির সময় দুর্বৃত্তরা অতর্কিত বসতঘরে প্রবেশ করে লালা বিবির ওপর হামলা চালায়। তার চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

নিহত গৃহবধূর স্বামীর বড় ভাই বলেন, জমিজমা নিয়ে একটি পক্ষের সাথে ঝামেলা চলছিল দীর্ঘদিন ধরে। নির্যাতনের পর ধর্ষণ করা হয়েছে, পুলিশ যার আলামত পেয়েছে। পরিকল্পিতভাবে তারা এ ঘটনা ঘটিয়েছে বলে মনে হচ্ছে।

পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট