1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনামঃ
বাড়িয়াখালী মাওলানা লকিয়ত উল্লাহ দাখিল মাদ্রাসার নতুন অধ্যায়, সভাপতি নাঈম সরকার। মাওলানা ভাসানী বাঙালী জাতি সত্ত্বা ও ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ – তসলিম উদ্দীন রানা খরনায় কামালিয়া দরবারে ওরশ সম্পন্ন চট্টগ্রামের চেরাগি পাহাড় এলাকায় ‘লা লাউঞ্জ রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে’র গ্র্যান্ড ওপেনিং এপেক্স ক্লাব অব সন্দ্বীপ এর এজিএম-২০২৭ সম্পন্ন ডেঙ্গু প্রতিরোধে হেফজখানায় মশারী বিতরন করলো প্রয়াস পটিয়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রবাসফেরত যুবক নিহত, আহত ১ ডেঙ্গু সচেতনতায় চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের বর্ণাঢ্য র‍্যালি ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাংয়ের অ্যাডমিশন ফেয়ার উদ্বোধন সাময়িকী সূফিকথার মাহফিল ও সম্মাননা অনুষ্ঠান

সীতাকুণ্ডের বাড়বকুন্ড জেলেপাড়ায় অগ্নিকাণ্ড, ৭ বসতঘর পুড়ে ছাই।

  • সময় রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ৭৪২ পঠিত

ইসমাইল ইমন, চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্রগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুন্ড এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে জেলে পরিবারদের ৭টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ১৭ই জুলাই রবিরার দুপুর ২ টায় বাড়বকুণ্ড ইউনিয়নের ভূলাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত জেলেরা বলেন, আগুন লাগার খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এ ঘটনায় অন্তত প্রায় ১০ লক্ষ টাকার সম্পদ ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত জেলে পরিবারগুলো।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুর ২টার দিকে উপজেলার বাড়বকুণ্ড জেলা পাড়া গ্রামে বিশ্বনাথের ঘরে থাকা গ্যাসের চুলা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা আশপাশে ছড়িয়ে পড়ে। এসময় ফায়ার সার্ভিসকে খবর দিলে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই ৭টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের ফাইটার রুবেল রানা জানান,একটি পরিবারের রান্নার ঘরে থাকা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাতে বসতঘরের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট