1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
লাইনে নয়, লগইনে ভোট: তরুণদের চোখে আগামীর নির্বাচন – সৈয়দ মিয়া হাসান নির্বাচনে রাজনৈতিক দলের ইশতিহার বাস্তবায়ন কতটুকু? -আলমগীর আলম। দৈনিক সাঙ্গু লেখক ও পাঠক ফোরামের অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লিও জেলা ৩১৫-বি৪ আয়োজিত লায়ন নাজমুল কবির খোকন মেমোরিয়াল স্পোর্টস টুর্ণামেন্ট অনুষ্ঠিত চন্দনাইশে ধানের শীষের প্রার্থী জসীম উদ্দীন আহমেদের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের সড়ক অবরোধ একুশের চেতনা ও আজকের যুবসমাজ: উত্তরাধিকার নাকি আবেগ? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চন্দনাইশে ধানের শীষের সমর্থনে ছাত্রদল নেতা আমিনুল ইসলামের নেতৃত্বে লিফলেট বিতরণ ও গণসংযোগ ‘তরুণ প্রজন্মের ভাবনায় আগামীর বাংলাদেশ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা

সীতাকুণ্ডে শীপইয়ার্ডে বিস্ফোরণে একজনের মৃত্যু

  • সময় শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৭০৯ পঠিত

মোঃ আলাউদ্দীন, সীতাকুণ্ড চট্টগ্রাম।

সীতাকুণ্ড সাগর উপকূলে ভাঙনের জন্য নিয়ে আসা জাহাজে বয়লার বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ জুন) বিকালে উপজেলার মাদামবিবিরহাট সাগর উপকুল এলাকার এস.এন.শীপ ইয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে।

এতে কাটার হেলপার রিপন চাকমা (২৬) মারা যায়। তিনি খাগড়াছড়ি দীঘিনালা এলাকার কালা চাঁদ মিয়া চাকমার পুত্র। একই ঘটনায় আহত হয়েছে আরো তিন শ্রমিক।

আহতরা হলেন ইয়ার্ডের ফিটারম্যান লক্ষীপুর কমলনগর এলাকার মো. সোহেল(২৯), নওগা জেলার চন্দা থানার রকেট হোসেন(২৪) ও ফিটারম্যান ঢাকা মিরপুর এলাকার মো. মিন্টু(৪১)।

আহত সবাইকে মুমূর্ষ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ও ২৮ নং ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে।

জানা যায়, উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট সাগর উপকুল এলাকায় শওকত আলী চৌধুরী মালিকানাধীন এস.এন কর্পোরেশন শীপ ইয়ার্ডে ভাঙার জন্য নিয়ে আসা জাহাজ কাটার সময় বিকট শব্দে বয়লার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে কর্মরত ফিটারম্যান ও কাটারম্যানরা গুরুতর আহত হয়ে ছিটকে পড়ে। পরে অন্য শ্রমিকরা উদ্ধার করে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত ডাক্তার রিপন চাকমা মৃত্যুবরণ করেন এবং আহত তিনজনকে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। তবে আহত তিনজনেরও অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল সূত্রে জানা যায়।

এদিকে ইয়ার্ডের আশে-পাশে কর্তব্যরত শ্রমিকরা জানান, বিস্ফোরণে নিহত ও আহতের সংখ্যা আরো বেশি রয়েছে। ইয়ার্ড কতৃপক্ষ দুর্ঘটনার পর পর নিহতের লাশ উদ্ধার করে গোপনে কালো প্লাস লাগানো প্রাইভেটকারে করে নিয়ে যান।

এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিস্ফোরণ স্থান থেকে উদ্ধার করে ৪ শ্রমিককে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার একজনকে মৃত ঘোষণা করেন। তবে আহতরাও আশংকাজনক বলে তিনি জানান।”

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট