1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাওলানা মাহমুদুল হাসান’র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে পঞ্চায়েত মুসল্লিদের মানববন্ধন পটিয়া পৌরসভার নাগরিক সমস্যার সমাধান চেয়ে প্রশাসকের কাছে স্মারকলিপি। গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সভাপতি হলেন শওকত আলম কানুনগোপাড়া ড. বিভূতি ভূষণ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নুরুন্নবী চৌধুরী যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের এনজিওগ্রাম সফলভাবে সম্পন্ন চট্টগ্রামে যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা জননেতা জহুর আহমেদ চৌধুরী ছিলেন বাঙালী ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ- তসলিম উদ্দীন রানা পটিয়ায় শিশু জায়ান হত্যা মামলার প্রধান আসামি নিহার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি। লায়ন্স জেলা গভর্নরের শুভ যাত্রায় কর্ণফুলী এলিটের সেবার অঙ্গীকার বোয়ালখালী পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

সীতাকুন্ডের বোটানিকেল গার্ডন ইকুপার্কে ২৮ টি অজগর বাচছা অবমুক্ত করল ফয়েজ লেক চিড়িয়াখানা কতৃপক্ষ

  • সময় বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৫৩৪ পঠিত

মোঃ আলাউদ্দীন, সীতাকুণ্ড চট্টগ্রামঃ

চট্টগ্রাম চিড়িয়াখানায় কৃত্রিম পদ্ধতিতে জন্ম নেওয়া ২৮ অজগর সাপের বাচ্চা চট্টগ্রামের সীতাকুণ্ডে বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কে অবমুক্ত করা হয়েছে।

আজ বুধবার দুপুরে চট্টগ্রাম চিড়িয়াখানা ব্যবস্থাপনা কমিটির সচিব মো. রুহুল আমিন ২৮ টি অজগর সাপের বাচ্চা ইকোপার্কের গভীর পাহাড় অরণ্যে অবমুক্ত করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন, চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর শাহাদাৎ হোসেন শুভ, বোটানিক্যাল গার্ডেন ইকোপার্কের রেঞ্জার মোঃ আলমগীরসহ সীতাকুণ্ড ইকোপার্কের অন্যান্য কর্মকর্তা, কর্মচারীগণ।

.
উল্লেখ্য চট্টগ্রাম চিড়িয়াখানায় গত ২২ জুন ৩১টি ডিম থেকে জন্ম নিয়েছে ২৮টি অজগরের বাচ্চা। স্থানীয়ভাবে তৈরি ইনকিউবেটরে প্রায় ৬৭ দিন ডিমগুলো রাখার পর এসব ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়।
চট্টগ্রাম চিড়িয়াখানা প্রাণী সংরক্ষণ, গবেষণা, শিক্ষা ও বিনোদনে ভূমিকা রাখছে উল্লেখ করে চট্টগ্রাম চিড়িয়াখানা ব্যবস্থাপনা কমিটির সচিব মো. রুহুল আমিন জানান, ২০১৯ সালের জুনে বাংলাদেশে প্রথমবারের মতো চট্টগ্রাম চিড়িয়াখানায় হাতে তৈরি ইনকিউবেটরে ২৫টি অজগর সাপের বাচ্চা ফুটানো হয়। যা পরবর্তীতে বন্য পরিবেশে অবমুক্ত করা হয়েছিলো। এর ধারাবাহিকতায় ৩১টি ডিম থেকে ২৮টি অজগর সাপের বাচ্চা ফোটে। দীর্ঘ ৬৭ দিন পর ডিম ফুটে বাচ্চা বের হয়েছে। গতকাল বুধবার সাপের বাচ্চাগুলো সীতাকুণ্ড ইকোপার্কে অবমুক্ত করা হয়েছে। সাপ সংরক্ষণে চিড়িয়াখানার এই কার্যক্রম মাইলফলক হয়ে থাকবে বলে জানান রুহুল আমিন।।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট