1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন প্রয়াস চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে সায়েন্স ফেয়ার অনুষ্ঠিত পটিয়ায় পুকুরের মাছ ধরা নিয়ে বিরোধ, বৃদ্ধার দুটি দাঁত উপড়ে ফেলার অভিযোগ পটিয়ায় ভূমি অফিসে দালাল আটক, ৪ দিনের কারাদণ্ড বোয়ালখালীতে মেধস মুনির আশ্রম পরিদর্শনে ডিসি-এসপি, দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা কল্পলোক আবাসিক এলাকায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা: গ্রেপ্তার ৪ দুর্গার হাতে ন্যায়ের ভার, নারী নির্যাতন বন্ধ হোক এবার বই পড়ুন, জ্ঞান বাড়ান—লাইসিয়ামের পাশে সাংবাদিক মুজাহিদুল চকরিয়ার পহরচাঁদার হেলাল উদ্দিন পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক, পহরচাঁদা ফাজিল মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের অভিনন্দন সাদা ছড়ি: দৃষ্টির সীমানা পেরিয়ে আত্মবিশ্বাসের আলোয় পথচলা – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

“হালদায় আবারো নমুনা ডিম সংগ্রহ”

  • সময় বুধবার, ২ জুন, ২০২১
  • ৭৩৩ পঠিত

এশিয়ার একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ  হালদায় প্রথম ধাপে আশানুরূপ ডিম সংগ্রহ না হলেও আবারও বৃষ্টি হওয়ায় দ্বিতীয় ধাপে পাহাড়ি ঢল আর ঘোলা পানি- এই দুইয়ে মিলে হালদার পরিবেশটা এখন ডিম ছাড়ার শতভাগ উপযোগী।

বুধবার (২ জুন) দুপুরের পর থেকে নৌকা নিয়ে নদীতে নামে স্থানীয় ডিম আহরণকারীরা। বিকাল ৪টার পর ডিম সংগ্রহ শুরু করে। পরে ডিমের পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকে। এতে আশা জাগছে হালদাপাড়ের ডিম আহরণকারীদের।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা রিভার রিচার্স ল্যাবরেটরির সমন্বয়কারী ড. মঞ্জুরুল কিবরিয়া সাংবাদিকদের  জানান, দুপুরের পর নমুনা ডিম ছেড়েছিল মা মাছ। বিকালের ডিম দেখে মূল ডিমই মনে হচ্ছে। তবে আমরা পূর্ণ জোয়ারের অপেক্ষায় আছি।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, গতকাল ভারী বৃষ্টিপাত হওয়াতে পাহাড়ি ঢল নেমেছে হালদায়। পানিও ঘোলাটে। দুপুর থেকে আমরা হালদায় আছি। ডিম আহরণকারীরা আশায় আছে। আশা করছি, এবার মা মাছ তাদের হতাশ করবে না। বাকিটা জোয়ারের পর বোঝা যাবে।

উল্লেখ্য, মে মাসের চতুর্থ জো অর্থাৎ পূর্ণিমা তিথিতে হালদায় ডিম ছাড়ে মা মাছ। এবার পূর্ণিমা তিথি ছিল ২৩ থেকে ২৯ মে। এই সময়ে চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টিপাত হয়নি বললেই চলে। আবার ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জলোচ্ছ্বাসের কারণে সাগরের লবণাক্ত পানি ঢুকে পড়ে হালদায়। বৃষ্টিপাত না হওয়া এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে লবণাক্ততা বৃদ্ধি পাওয়ায় মা মাছ ডিম ছাড়েনি বলে জানান বিশেষজ্ঞরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট