1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
চকবাজার ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ ইলিয়াস-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার সার্বভৌমত্ব সুরক্ষায় রাজনীতিতে জাতীয় ঐক্যের আহ্বান বোয়ালখালী মাওলানা ফয়েজ আহমদ (রহঃ) স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন ” মাওলানা ফয়েজ আহমদ (রহঃ) একজন বিনয়ী ও নম্র মানুষ ছিলেন “ ঢাকায় নিষিদ্ধ সংগঠন তৃণমূল আওয়ামী লীগের উদ্যোগে ৭৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পটিয়ায় মালঞ্চের সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। ফতেয়াবাদ মহাকালী বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ। আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের ঝটিকা পরিদর্শন চন্দনাইশের সাতবাড়িয়ায় আহলে বাইতে রাসূল (দ:)’র স্মরণে সুলতানে কারবালা মাহফিল ২৫ ও ২৬ জুন কারাবন্দি পটিয়ার সাবেক মেয়র আইয়ুব বাবুলের মায়ের ইন্তেকাল, প্যারোলে মুক্তির আবেদন।

হালিশহরে মনির আহাম্মদ ফাউন্ডেশনের উদ্যোগে হাফেজ শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ

  • সময় মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৩৭ পঠিত

 

​চট্টগ্রামের হালিশহরে মনির আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে কোমলমতি হাফেজ শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন, আমপারা ও শিক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। গত ১১ মে (সোমবার) বিকেল ৩টায় ৩৮ নং ওয়ার্ডস্থ খানজাহান আলী দারুস্ সুন্নাত দাখিল মাদ্রাসা মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই সামগ্রী তুলে দেওয়া হয়।

​মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর ছালেহীর সভাপতিত্বে ও জিল্লুর রহমান সাকিলের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মনির আহমদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এ কিউ এম মুসলেউদ্দিন।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রোটারিয়ান ও সমাজসেবক এস এম আজিজ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন লেখক ও সমাজ চিন্তক মোহাম্মদ কামরুল ইসলাম।
​প্রধান অতিথির বক্তব্যে এস এম আজিজ বলেন, কুরআনের শিক্ষা হলো ইসলাম ধর্মের মূল ভিত্তি, যা মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথে পরিচালিত করে। কোরআন শিক্ষা করা মুসলমানদের জন্য কেবল ধর্মীয় দায়িত্বই নয়, বরং এটি ইহকাল ও পরকালে কল্যাণের পথ দেখায় এবং জীবনের সকল সমস্যার সমাধান প্রদান করে।

​প্রধান আলোচক মোহাম্মদ কামরুল ইসলাম তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের হাতে কোরআন ও শিক্ষা সামগ্রী তুলে দেওয়ার মূল উদ্দেশ্য হলো তাদের শেখার প্রক্রিয়াকে সহজ ও আনন্দদায়ক করা। এটি শিক্ষার্থীদের সৃজনশীলতা ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে। পবিত্র কোরআনের প্রথম বাণীই হলো ‘পড়ো তোমার প্রভুর নামে’। তাই জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের ওপর ফরজ। তিনি শিক্ষার্থীদের কোরআনি শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার এবং মা-বাবার সেবা করার আহ্বান জানান। পাশাপাশি এই মহতী উদ্যোগের জন্য মনির আহমদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন লায়ন ফরহাদুল হাসান মোস্তফা, লায়ন মীর হোসেন মাসুম, আমিররুজ্জামান আমির, মো. আলী, মাওলানা মো. আবদুস সোবহান, হাফেজ মো. আল আমিন, মাওলানা মো. আবদুল্লাহ এবং মোহাম্মদ মিজানুর রহমানসহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ।
​সভাপতির বক্তব্যে মাওলানা আবু জাফর ছালেহী অনুষ্ঠানের সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট