1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনামঃ
বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের কৃতিসন্তান মিশকাতুল ইসলাম এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ। রাত ১২টার পর সন্তান কোথায়, খোঁজ রাখুন: বোয়ালখালীর ওসি পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত

১৪ দিনের শাটডাউন, জাতীয় কমিটির সুপারিশে

  • সময় বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ৯৩৬ পঠিত

সারাদেশে অন্তত ১৪ দিন পুরোপুরি ‘শাটডাউন’দেওয়ার সুপারিশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

বৃহস্পতিবার (২৪ জুন) সন্ধ্যায় কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মো. শহিদুল্লাহ স্বাক্ষরিত বিবৃতিতে বিষয়টি জানানো হয়। বুধবার (২৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ৩৮তম সভায় এ সুপারিশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, দেশে ডেলটা প্রজাতির সামাজিক সংক্রমণ চিহ্নিত হয়েছে এবং রোগের প্রকোপও অনেক বেড়ে গেছে। তাই জরুরি সেবা ছাড়া যানবাহন, অফিস-আদালতসহ সবকিছু বন্ধ রাখা প্রয়োজন। এ ব্যবস্থা কঠোরভাবে পালন করা না গেলে আমাদের যত প্রস্তুতিই থাকুক না কেন স্বাস্থ্যব্যবস্থা অপ্রতুল হয়ে পড়বে।

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃতজ্ঞতা জানিয়ে পরামর্শক কমিটি বিবৃতিতে আরও উল্লেখ করে, করোনা থেকে পূর্ণ মুক্তির জন্য ৮০ শতাংশের ঊর্ধ্বে মানুষকে ভ্যাকসিন দেওয়া প্রয়োজন। একইসঙ্গে বিদেশ থেকে ভ্যাকসিন সংগ্রহ, লাইসেন্সের মাধ্যমে দেশে ভ্যাকসিন উৎপাদন, নিজস্ব ভ্যাকসিন তৈরির জন্য সরকারি-বেসরকারি উদ্যোগে গবেষণা করার জন্য প্রধানমন্ত্রীর প্রচেষ্টার প্রতি কমিটি পূর্ণ সমর্থন জানায়।

এদিকে করোনার সংক্রমণ ঠেকাতে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির শাটডাউনের সুপারিশ সক্রিয় বিবেচনায় নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, সরকার করোনা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। পরিস্থিতি বিবেচনায় যেকোনো সময় যেকোনো সিদ্ধান্ত নেওয়া হবে।

ফরহাদ হোসেন বলেন, সংক্রমণ বেড়ে যাচ্ছে, আমরা বিভিন্নভাবে তা কমানোর চেষ্টা করছি। স্থানীয়ভাবে বিধিনিষেধ দিয়ে এটাকে কন্ট্রোল করার চেষ্টা করছি। পরিস্থিতি বিবেচনায় যেটা প্রয়োজন সেটাই আমরা করব।

এদিকে করোনায় গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৮১ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে দেশে মৃত্যুর সংখ্যা ১৩ হাজার ৮৬৮ জন। এছাড়া ২৪ ঘণ্টায় দেশে আরও ছয় হাজার ৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। সবমিলিয়ে দেশে আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৭২ হাজার ৯৩৫ জন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট