1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাগরিক ছাত্র ঐক্য কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম সদস্য সচিব নির্বাচিত হলেন বোয়ালখালীর কৃতি সন্তান মোস্তানছিরুল হক চৌধুরী আলহাজ্ব শামশুল হক ফাউন্ডেশন – সিডিসি এবং স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের আয়োজনে প্রতিবন্ধ ব্যাক্তিদের সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন সংগীত পরিষদ আয়োজিত অনুষ্ঠানে কথামালা, আবৃত্তি ও সংগীতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ জেলা সম্মেলনে বেস্ট প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেলেন এপেক্স ক্লাব অব পটিয়ার আলমগীর আলম। আনোয়ারায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুষ্পস্তবক অর্পণ রাঙ্গামাটি সদর জোনের উদ্যোগে এতিম ও অসহায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও কার্পেট বিতরণ বিজয় দিবস সফল করার লক্ষ্যে পটিয়ায় যুবদলের ব্যাপক প্রস্তুতি সুদানে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য নিহতের ঘটনায় এডব্লিউসিআরএফ-এর শোক ও উদ্বেগ বাঘাইছড়িতে হতদরিদ্রদের পাশে মারিশ্যা জোন: ঢেউটিন, সেলাই মেশিন ও নগদ অর্থ সহায়তা প্রদান মেজর জেনারেল (অব.) ইলিয়াস সার্ক মানবাধিকারের উপদেষ্টা মনোনীত।

২২ জনকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি

  • সময় বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৯৪ পঠিত

২০২৪ সালের ৯ অক্টোবর নিয়োগ পাওয়া হাইকোর্টের ২৩ জন অতিরিক্ত বিচারপতির মধ্যে ২২ জনকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তবে বিএনপি নেতা নিতাই রায় চৌধুরীর ছেলে বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী স্থায়ী হওয়ার তালিকা থেকে বাদ পড়েছেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নিম্নলিখিত ২২ জন অতিরিক্ত বিচারপতিকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন।

তারা হলেন—
১. বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার
২. বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন
৩. বিচারপতি মো. মনসুর আলম
৪. বিচারপতি সৈয়দ জাহেদ মনসুর
৫. বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা
৬. বিচারপতি মো. যাবিদ হোসেন
৭. বিচারপতি মুবিনা আসাফ
৮. বিচারপতি কাজী ওয়ালিউল ইসলাম
৯. বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা
১০. বিচারপতি মো. আবদুল মান্নান
১১. বিচারপতি তামান্না রহমান খালিদী
১২. বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ
১৩. বিচারপতি মো. হামিদুর রহমান
১৪. বিচারপতি নাসরিন আক্তার
১৫. বিচারপতি সাথীকা হোসেন
১৬. বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন
১৭. বিচারপতি মো. তৌফিক ইনাম
১৮. বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন
১৯. বিচারপতি শেখ তাহসিন আলী
২০. বিচারপতি ফয়েজ আহমেদ
২১. বিচারপতি মো. সগীর হোসেন
২২. বিচারপতি শিকদার মাহমুদুর রাজী

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, তাদের নিয়োগ শপথ গ্রহণের দিন থেকে কার্যকর হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৯ অক্টোবর রাষ্ট্রপতি ২৩ জনকে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে দুই বছরের জন্য নিয়োগ দিয়েছিলেন। তাদের মধ্যে এবার ২২ জনকে স্থায়ী করা হলো।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট