
ঢাকা থেকে প্রকাশিত জাতীয় সংবাদমাধ্যম আধুনিক সংবাদ‑এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস)‑এর উদ্যোগে একটি দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত সোমালিয়ার দারুসসালাম বিশ্ববিদ্যালয়ের ভাইস‑চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান হালাল উপার্জনের গুরুত্ব তুলে ধরেন। তিনি সকলকে সচেতনভাবে হালাল‑হারাম বিচার‑বিবেচনা করার অনুরোধ জানান এবং বলেন, হালাল উপার্জন ব্যতীত কোনো ইবাদতই মহান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না।
উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এডভোকেট এম. মাহবুবুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্যাট আধূনিক সাস্ক হু সাপোর্ট ফোরামের সভাপতি জনাব মোঃ নিয়ামত আলী (উদ্বোধক) ও সহ‑সভাপতি ফুটবল তারকা জনাব কায়সার হামিদ। এছাড়াও মাহফিলে সাংবাদিক, আইনজীবী, শিক্ষাবিদ ও বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply