1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

বোয়ালখালীতে ১৫০০ পরিবারের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ

  • সময় রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ২৩৩ পঠিত

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেছেন, “মাদক, চাঁদাবাজি ও টেন্ডারবাজি দূর করে শক্তিশালী স্বনির্ভর সম্বৃদ্ধশালী বাংলাদেশ গড়তে হবে। জনগণ গত ১২ ফেব্রুয়ারি ভোট দিয়ে আমাদের সেবক হিসেবে দায়িত্ব দিয়েছেন। সেবক হিসেবে জনগণের সাথে আছি।”

রবিবার (৮ মার্চ) সকাল সাড়ে ১১টায় বোয়ালখালী পৌরসভার পশ্চিম কধুরখীলে “জীবন শিখা ফাউন্ডেশন” এর ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, “প্রতিটি ধর্মেই মানবতার কথা বলেছেন। তাই মানবতার কাজে, মহৎ কাজে উৎসাহিত করতে হবে।”
পবিত্র মাহে রমজান উপলক্ষে সংগঠনটি ১৫০০ পরিবারের মাঝে এ সামগ্রী বিতরণ করে।

ড.সংঘপ্রিয় মহাথের সভাপতিত্বে ও দ্বীপানন্দ ভিক্ষুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিপস্সী মহাথের, আর্য্যপ্রিয় মহাথের, কাস্টমস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শওকত আলী, এমপি পুত্র ইমাদ এরশাদ, ফাউন্ডেশনের পক্ষে সোহেল বড়ুয়া, টিয়া বড়ুয়া, মো.আকতার ও মো.হারুন প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট