1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ বন্যাদুর্গত মানুষের পাশে নিরলস মানবিক মানুষ নুরুল আমিন চৌধুরী আরমান। সাতকানিয়ায় চারদিকে বন্যার পানি,কবর দেওয়ার মত জায়গা নেই, কলাগাছের ভেলায় ভাসিয়ে দাফন! ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রাম: মোস্তানছিরুল হক চৌধুরী প্রাকৃতিক দূর্যোগ বন্যা মোকাবেলায় করণীয় ও সচেতনতা -মহিউদ্দীন কাদের বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশসহ ৭ দেশকে সুখবর দিল সৌদি, মিলবে ৪৮ ঘণ্টায় সুবিধা

পটিয়ায় ঈদ কেনাকাটায় মানুষের উপচে পড়া ভিড়।

  • সময় রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ২৪১ পঠিত

 

আলমগীর আলম,পটিয়া।

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দক্ষিণ চট্টগ্রামের পটিয়া শহরের বিভিন্ন মার্কেট ও বিপণিবিতানে বেড়েছে ক্রেতাদের ভিড়। ঈদের সময় ঘনিয়ে আসায় প্রতিদিনই দলে দলে মানুষ আসছেন ঈদের কেনাকাটা করতে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতাদের উপস্থিতিতে জমজমাট হয়ে উঠেছে পুরো পটিয়া শহর।
বিশেষ করে সন্ধ্যার পর থেকে পটিয়া শহরের মার্কেটগুলোতে ক্রেতাদের ভিড় আরও বেড়ে যায়। রঙিন আলোকসজ্জায় সেজেছে শহরের প্রধান সড়ক ও বিপণিবিতানগুলো। পরিবার-পরিজন নিয়ে ঈদের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা। শিশু-কিশোর থেকে শুরু করে নারী-পুরুষ—সব বয়সী মানুষের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে মার্কেট এলাকা।
পটিয়া পৌরসভার নিউ মার্কেট, শাহ তৈয়বিয়া মার্কেট, ছবুর মার্কেট, আলম প্লাজা, দেলামিয়া শপিং কমপ্লেক্স, স্টেশন রোডের ডিউ মার্কেট, শাহ আমির মার্কেটসহ শহরের প্রায় প্রতিটি মার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। অনেক দোকানে ক্রেতার এত চাপ যে, তিল ধারণেরও জায়গা নেই।
ব্যবসায়ীরা জানান, রমজানের শেষ সপ্তাহ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ক্রেতাদের সংখ্যা দ্রুত বাড়ছে। বিশেষ করে পোশাক, জুতা, প্রসাধনী, শিশুদের পোশাক এবং বিভিন্ন ফ্যাশন সামগ্রীর দোকানগুলোতে ক্রেতাদের ভিড় সবচেয়ে বেশি। অনেকেই পরিবারের সবার জন্য নতুন পোশাক ও প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে আসছেন।
ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদকে সামনে রেখে পরিবারের সদস্যদের জন্য নতুন পোশাক ও উপহার কেনার আনন্দই আলাদা। তাই ব্যস্ততার মধ্যেও অনেকে রাত পর্যন্ত কেনাকাটা করছেন। তবে ভিড়ের কারণে অনেক সময় মার্কেটের ভেতরে চলাচল করতেও কষ্ট হচ্ছে বলে জানিয়েছেন কয়েকজন ক্রেতা।
অন্যদিকে মার্কেটগুলোতে ক্রেতাদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর টহলও দেখা গেছে। ব্যবসায়ী নেতারা আশা করছেন, ঈদের আগের শেষ কয়েকদিন কেনাকাটার ভিড় আরও বাড়বে এবং এতে ব্যবসাও ভালো হবে।
সব মিলিয়ে ঈদের আমেজে এখন সরগরম পটিয়া শহর। আলোকসজ্জা, মানুষের কোলাহল আর কেনাকাটার উৎসবমুখর পরিবেশে যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে শহরের মার্কেটগুলো।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট