1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশ পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট রাশেদ হামিদ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে চট্টগ্রামে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বোয়ালখালী চরণদ্বীপ মডেল প্রাথমিক বিদ্যালয়ে চুরি রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ০৫ দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন। বাকলিয়া থানা পুলিশের অভিযান ৪ মামলার পলাতক দুর্ধর্ষ আসামি শওকত আলী গ্রেফতার বোয়ালখালীতে অনূর্ধ্ব-১৭ আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন সংরক্ষিত নারী আসনে ফরিদপুরের সাহসী কণ্ঠ আসমা শহীদ, আলোচনার শীর্ষে বোয়ালখালীতে টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান চলবে—জেলা প্রশাসক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহসিন এপেক্স বাংলাদেশের জেলা গভর্নর হিসেবে শপথ গ্রহণ। লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর ঈদ পুনর্মিলনী ও নিয়মিত সভা অনুষ্ঠিত 

আমিরাতে ভিসা আইন ভাঙার হার সবচেয়ে বেশি বাংলাদেশিদের

  • সময় শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৩৪৬ পঠিত

মোহাম্মদ আরমান চৌধুরী
আরব আমিরাত

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্টস সিকিউরিটির (আইসিপি) মহাপরিচালক মেজর জেনারেল সুহাইল সাঈদ আল খায়লির সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। বৈঠক শেষে লুৎফে সিদ্দিকী বলেন, আমিরাতে ভিসা ও আবাসন আইন লঙ্ঘনের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে বাংলাদেশিরা।

লুৎফে সিদ্দিকী বলেন, গত এক দশকেরও বেশি সময় ধরে আমিরাতে ভিসা ও আবাসন আইন লঙ্ঘনের ক্ষেত্রে বাংলাদেশিরাই সবচেয়ে এগিয়ে। আমাকে জানানো হয়েছে, এখানে মোট অনিয়মকারীদের মধ্যে ২৫ শতাংশেরও বেশি বাংলাদেশি নাগরিক।

বিশেষ দূত বলেন, আমি আলাদাভাবে একটি আন্তর্জাতিক রিক্রুটমেন্ট প্রতিষ্ঠানের সাথে কথা বলেছি, যারা আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশ থেকে কর্মী আনে। তারাও এই অভিযোগগুলোর সত্যতা নিশ্চিত করেছে। চলতি বছরের মার্চে আংশিকভাবে ভিসা চালু হওয়ার পর থেকে কিছু মধ্যস্বত্বভোগীর অসাধু আচরণের কথাও আমি শুনেছি।

ভবিষ্যতে বিভিন্ন ক্যাটাগরির ভিসা আবেদনকে আলাদা-ভাবে বিশ্লেষণ করা হবে। যেমন পারিবারিক ভিসা, নিয়োগকর্তা পরিবর্তনের দেশীয় অনুমতি, পর্যটন ভিসা, দক্ষতা অনুযায়ী কর্মীভিসা এবং নাবিকদের ভিসা।

তিনি জানান, বৈঠকে উভয় পক্ষই সম্মত হয়েছেন যে, ভিসা ইস্যুতে পারস্পরিক আস্থা ও সদিচ্ছার ভিত্তিতে দুই দেশের সরকারকে কাজ করতে হবে। দ্বিপাক্ষিক সম্পর্কের একটি নতুন কাঠামোর অংশ হিসেবে বাণিজ্য, বিনিয়োগ ও জনগণের সংযোগকে আরও শক্তিশালী করা হবে।

প্রসঙ্গত, ২০১২ সাল থেকে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য নতুন কর্মী ভিসা কার্যত স্থগিত রয়েছে। বিগত সরকার ও অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন প্রচেষ্টার কথা বলা হলেও এখন পর্যন্ত ভিসা জটিলতার কোনো কার্যকর সমাধান হয়নি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট