1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
গাউসিয়া কমিটি দোহাজারী পৌরসভার অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল সম্পন্ন আমার জীবনের অজানা কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি -মিল্টন বিকাশ দাশ আনোয়ারা পরৈকোড়ায় শ্রী শ্রী শীতলা মন্দিরে অষ্টপ্রহর মহোৎসব উদযাপন। সীতাকুন্ডে ক্লসিক কালেশন ও পোশাক বাজারকে জরিমানা চন্দনাইশে হাফেজনগর দরবার শরীফ সৈয়দ মাবুদ মঞ্জিলে মিলাদুন্নবী (সা:) ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকাতে তদন্ত কমিটি হবে: খাতুনগঞ্জে বাণিজ্যমন্ত্রী নানিয়ারচর জোন কর্তৃক ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার ও আর্থিক অনুদান প্রদান চট্টগ্রামে আসক ফাউন্ডেশনের উদ্যোগে কয়েক শতাধিক সুবিধাবঞ্চিতের মাঝে ইফতার বিতরণ খাল খনন কর্মসূচি: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া ঈদে বিটিভি চট্টগ্রামের নতুন ধাঁচের নাটক ‘ঈদ তন্ত্র’ 

আলাউদ্দিন আরাফাত’র চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে আমজনতার দলের নমিনেশন পেপার সংগ্রহ

  • সময় শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৩ পঠিত

চট্টগ্রাম, ১২ ডিসেম্বর ২০২৫ —
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে আমজনতার দল থেকে আনুষ্ঠানিকভাবে নমিনেশন পেপার সংগ্রহ করেছেন পথশিশু অধিকার ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোঃ আলাউদ্দিন আরাফাত।
নমিনেশন সংগ্রহের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনি যাত্রার সূচনা করেছেন।

নমিনেশন গ্রহণের পর তিনি সাংবাদিকদের জানান,
“আমি দীর্ঘদিন ধরে পথশিশুদের অধিকার, মানবিক মূল্যবোধ ও সামাজিক উন্নয়নে কাজ করে আসছি। এলাকার মানুষের ভালোবাসা, দোয়া ও প্রত্যাশাই আমাকে সামনে এগিয়ে যেতে প্রেরণা দেয়। জনসেবাই আমার রাজনীতি।”

স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও তার মনোনয়ন সংগ্রহকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে। মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে সাধারণ মানুষের মধ্যেও তার প্রার্থিতা নিয়ে আলোচনা চলছে।

দলীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-১৩ আসনে শক্তিশালী প্রার্থী হিসেবে তাকে বিবেচনা করছে আমজনতার দল। আগামী দিনগুলোতে দলীয় কার্যক্রম, গণসংযোগ ও নির্বাচনি প্রস্তুতি আরও জোরদার করবেন তিনি।

এলাকার মানুষের দাবি— সামাজিক উন্নয়ন, শিক্ষা এবং পথশিশু সুরক্ষায় দীর্ঘদিনের ভূমিকা তাকে রাজনীতির মূলধারায় আরও শক্ত অবস্থান এনে দেবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট