1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
সীরাতের শিক্ষা ব্যাক্তি জীবন ও রাস্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন করতে হবে: মুফতি আলী হাসান ওসামা পটিয়ায় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন রোটারি ক্লাব অব চিটাগং খুলশী সেন্ট্রালের সভা অনুষ্ঠিত চন্দনাইশে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত দুর্যোগের আগাম পদক্ষেপে ইপসা ‘র পাইলট প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের জনপ্রিয় সামাজিক সংগঠন আদর্শ ছাত্র ও যুব সমাজ এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন। কর্ণফুলী আবাসিকে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আলোচিত ঈদগাঁও-ঈদগড় সড়কে ডাকাতি, একজনকে অপহরণ

  • সময় সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩২৯ পঠিত

আনোয়ার হোছাইন, নাইক্ষ্যংছড়ি

(বান্দরবান) প্রতিনিধিঃ

কক্সবাজার জেলাধীন রামু উপজেলার আলোচিত ঈদগাঁও-ঈদগড় সড়কে আবারও দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১ টার দিকে ঈদগাও-ঈদগড় সড়কের হিমছড়ি নামক ঢালায় এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় জাগের হোছাইন নামের একজনকে অপহরণ করে নিয়ে যায় ডাকাতদল।

অপহৃত জাগের হোসাইন রামু উপজেলাধীন ঈদগড় ইউনিয়নস্থ পূর্ব রাজঘাট এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, অপহৃত জাগের হোছাইন কক্সবাজার থেকে পিকআপ যোগে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি নামক ঢালায় ডাকাত দলের কবলে পড়েন এবং ডাকাতদল সর্বস্ব লুটে নিয়ে জাগেরকে অস্ত্রের মুখে জিম্মি করে গহিন বনে নিয়ে যায়। জাগের’র সঙ্গে থাকা আবদুর রহিম, হাবিব উল্লাহ ও গাড়িচালক শাকিলের চিৎকারে লোকজন এগিয়ে আসার আগেই ডাকাতরা পালিয়ে যায়।

স্থানীয়রা আরো জানান, টহল পুলিশের দায়িত্বহীনতার কারণে এই সড়কে প্রতিনিয়ত  ডাকাতি বাড়ছে।

এ ঘটনার বিষয়ে ঈদগড় পুলিশ ক্যাম্পে’র ইনচার্জ এ প্রতিবেদককে বলেন, অপহরণের ঘটনাটি ঈদগাঁও থানার আওতাধীন হওয়ায় ঈদগাও থানা পুলিশ বিষয়টি দেখভাল করবেন।

উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈদগাঁও থানার (ওসি) মশিউর রহমান বলেন, উল্লেখিত সড়কে ডাকাতি ও এক ব্যক্তি অপহরণের সংবাদ পেয়েছি। ঘটনাটি দুর্গম পাহাড়ি এলাকায় হওয়ায় ঘটনাস্থলে যাওয়া ঝুঁকিপূর্ণ। সকালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট