1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনামঃ
স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন হিজরি নববর্ষের সংক্ষিপ্ত ইতিহাস ও আমাদের করণীয় সৈয়দ আফরা জাল শেনজেন ভিসা ব্যবহার করে ইতালিতে মানবপাচার ও অভিবাসী চোরাচালান: বাংলাদেশ বিমানের কর্মকর্তা গ্রেফতার পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল করিম গ্রেপ্তার পটিয়ায় ৫ বছরের শিশু অপহরণ: ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে পরিবারকে চিঠি। প্রি-পেইড মিটার টোকেন যন্ত্রণায় পটিয়ায় বিদ্যুৎ অফিসে গ্রাহকদের ভিড়। গান, আবৃত্তি ও নৃত্যে প্রাণবন্ত ত্রিতরঙ্গ আবৃত্তি দলের বর্ষা বরণ আয়োজন নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সংকট: সমস্যার গভীরে না গিয়ে কি সমাধান সম্ভব? জননেতা জহুর আহমেদ চৌধুরী আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের নায়কের নাম- তসলিম উদ্দীন রানা আল্লামা তৈয়্যব শাহ দ্বীনের মুজাদ্দিদ ও সফল সংগঠক ছিলেন অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী

ইকবাল একাডেমি’র ফলাফল, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • সময় সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ৩২৫ পঠিত

শহিদুল ইসলাম, প্রতিবেদক, সিলেটঃ

ইকবাল একাডেমি’র শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার দুপুর ১২টায় একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

এতে ইকবাল একাডেমীর সম্মানিত সভাপতি দিলওয়ার হোসেন এর সভাপতিত্বে ও যৌথ উপস্থাপনা করেন শিক্ষক উর্মি বেগম ও পপি রানী দাশ।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ও বক্তব্য রাখেন সিলেট উইমেন্স কলেজ হাসপাতালের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আহমেদ জিলু, আনিলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো শাহনেওয়াজ, বাংলাদেশ জামায়াত ই ইসলামের মোগলাবাজার থানা শাখার সম্মানিত আমীর মো কামরানুল ইসলাম অপু, ইকবাল একাডেমীর সম্মানিত প্রধান শিক্ষক মো শামীম আহমদ, ইকবাল একাডেমীর সম্মানিত শিক্ষানুরাগী সদস্য আব্দুল মোমিন, ইকবাল একাডেমীর সম্মানিত দাতা সহযোগী সদস্য সাইফুল আলম, ইলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত সভাপতি জুবের আহমদ, হাজীগঞ্জ এলাকার বিশিষ্ট মোরব্বী আজাদ মিয়া, ইকবাল একাডেমীর সাবেক শিক্ষক ও সূর্যমুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লাকী রানী দাশ, ইকবাল একাডেমীর সম্মানিত অভিভাবক খালেদ আহমদ, জামাল মিয়া, মতিউর রহমান, বুরহান উদ্দিন সহ প্রমুখ।

কাপ্তান হোসেন বলেন, শিক্ষার মানোন্নয়নে ইকবাল একাডেমী দূরদর্শী কাজ করে যাচ্ছে যা সোসাল মিডিয়ার এবং অভিভাবকদের মুখে প্রায়ই শোনা যায়। এরকম ভালো মানের প্রতিষ্ঠানকে সমাজে ঠিকে রাখার দায়িত্ব আমাদের সকলের ও অভিভাবকদের। আমি একাডেমির সার্বিক উন্নতি কামনা করছি।

কামরানুল ইসলাম অপু বলেন, সমাজের কিছু লোক তাদের নিজের স্বার্থের জন্য এসব সহযোগী শিক্ষা প্রতিষ্ঠানকে গুরুত্ব না দিয়ে অবহেলার চোখে দেখছে। ধ্বংস করার চিন্তা করছে এসব চলবে না দক্ষিণ সুরমা উপজেলায় তথা বাংলাদেশে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট