1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

এপেক্স ক্লাব অব চট্টগ্রাম মেট্রোপলিটনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ, ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি

  • সময় শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৪৬৩ পঠিত

 

আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব চট্টগ্রাম মেট্রোপলিটনের আয়োজনে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানার কুঞ্জছায়া আবাসিক এলাকার মোহাম্মাদিয়া হাফেজুল উলুম এতিমখানার শিক্ষার্থীদের মাঝে মৌসুমী ফল বিতরণ এবং একজন দুস্থ নারীর মাঝে সেলাই মেশিন প্রদান করা হয় এবং মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিরও আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের সদ্য অতীত জাতীয় সভাপতি ড. এস. এম. হাসান আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর ও অতীত জাতীয় সভাপতি মোঃ রিজওয়ান শাহিদী, এপেক্স বাংলাদেশ জেলা-৩ এর গভর্নর সৈয়দ মিয়া হাসান, এপেক্স বাংলাদেশ জেলা-২ এর গভর্নর সুফি মনি, অতীত জাতীয় সেবা পরিচালক এস. কে. দত্ত অনুপ, অতীত জেলা গভর্নর এপে. মোসলেম উদ্দিন, জেলা-৩ এর সেক্রেটারি এপে. মোঃ আরিফ খান ।

এছাড়াও উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব চিটাগং-এর অতীত সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ মহসিন এবং চট্টগ্রাম মেট্রোপলিটন ক্লাবের অতীত সভাপতি মোঃ রাশেদ ফরিদসহ ক্লাবের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ডা. এস. এম. হাসান আলী বলেন, “অসহায় মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সহযোগিতা করা একটি ইবাদতস্বরূপ কাজ। এপেক্সিয়ানরা সবসময় সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে সেবা করে যাচ্ছেন।”

এ সময় তিনি দেশব্যাপি চলমান ‘সেলাই মেশিন বিতরণ কর্মসূচির অংশ হিসেবে একজন অসহায় নারীর মাঝে একটি সেলাই মেশিন তুলে দেন।

অনুষ্ঠানের শেষ পর্বে এতিমখানার আঙিনায় মৌসুমী ফলজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে একটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট