1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহসিন এপেক্স বাংলাদেশের জেলা গভর্নর হিসেবে শপথ গ্রহণ। লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর ঈদ পুনর্মিলনী ও নিয়মিত সভা অনুষ্ঠিত  সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত কবিতাঃ দৃষ্টির আড়াল -মোঃ এনিত ইসলাম (ইমন) চট্টগ্রাম জামেয়া এলামনাই এসোসিয়েশন’র অনলাইন রেজিষ্ট্রেশন কার্যক্রম উদ্বোধন রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে আধুনিক চোখের অস্ত্রোপচার কার্যক্রম উদ্বোধন করেন কৃষিবিদ কাজল তালুকদার। আলহাজ আবুল কাসেম বাদশার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হুমকির চারদিন পর কালুরঘাট থেকে যুবদল নেতা অপহরণ ঈদ আনন্দ ভাগাভাগি করলেন এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) মেলার আমেজে নব সাজ মিয়ার হাট

এপেক্স ক্লাব অব চিটাগাং এর সেলাই মেশিন বিতরণ

  • সময় রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৮৮ পঠিত

 

২৩ অগাস্ট (শনিবার) আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব চিটাগাং এর নিয়মিত সভা ও সেলাইমেশিন বিতরণ কার্যক্রম চট্টগ্রাম মহানগরীর বহদ্দারহাটস্থ ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর ও অতীত জাতীয় সভাপতি মো. রিজওয়ান শাহিদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এপেক্স বাংলাদেশের সদ্য অতীত জাতীয় সভাপতি ড. এস. এম হাসান আলী। এপেক্স বাংলাদেশ জেলা–৩ এর গভর্নর সৈয়দ মিয়া হাসান ও অতীত জাতীয় সেবা পরিচালক এস. কে দত্ত অনুপ।
এছাড়াও উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব চিটাগাংয়ের সদ্য অতীত সভাপতি মুহিউদ্দীন চৌধুরী জিকু, এপেক্স ক্লাব অব চিটাগাং এর প্রেসিডেন্ট এপে. যিকরুল হাবিবিল ওয়াহিদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. আবু বকর তামিম, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. অ্যাডভোকেট কামাল উদ্দিন খান , সেক্রেটারি অ্যান্ড ডিনার নোটিশ এডিটর এপে. হাবিবুন্নবী আশিকুর রহমান (আশিক), ট্রেজারার এপে. মোহাম্মদ তৌফিকুল হাসান, এপেক্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের সদ্য অতীত সভাপতি এপে. অ্যাডভোকেট আদনান বার আউলিয়া ক্লাবের প্রেসিডেন্ট রানা দাসসহ ক্লাবের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অপেক্ষাকৃত সুবিধাবঞ্চিত বা পিছিয়ে থাকা মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এপেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। এ সময় দেশব্যাপি চলমান এপেক্স বাংলাদেশের ‘সেলাই মেশিন বিতরণ কর্মসূচির অংশ হিসেবে অসহায় নারীর মাঝে সেলাই মেশিন তুলে দেয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট