1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
বায়েজিদের অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী হত্যাকারী গলাকাটা বাচা আবারো সক্রিয় চট্টগ্রামে অবৈধ মজুদ, জাহাজ থেকে ৩৭ হাজার লিটার ডিজেল উদ্ধার এপেক্স ক্লাব অব পটিয়ার ডিনার মিটিং ও ট্রেজারার আব্দুল্লাহ ফারুক রবির জন্মদিন উদযাপন। রাশিয়ার ফার্স্ট সেক্রেটারীর সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সৌজন্যে সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় কালুরঘাট ফেরিঘাটে নদীতে পড়ে ডুবে গেছে ট্রাক, প্রাণে বাঁচলেন চালক বাঁশখালীতে মাকে হত্যা: র‍্যাব-৭ ও র‍্যাব-১৫-এর যৌথ অভিযানে ছেলে ও পুত্রবধূ গ্রেপ্তার সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে লিখিত বার্তা পেয়েছেন। ভূঁয়া কাগজে বন্দর থেকে বের করা কন্টেইনার উদ্ধার, জড়িতদের ধরতে তদন্ত কমিটি এপেক্স বাংলাদেশের উদ্যোগে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন। এম. এ. হাশেম রাজুর ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাবে শুভেচ্ছা বিনিময় ও সেমিনার অনুষ্ঠিত

এপেক্স ক্লাব অব পটিয়ার ডিনার মিটিং ও ট্রেজারার আব্দুল্লাহ ফারুক রবির জন্মদিন উদযাপন।

  • সময় শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৫২ পঠিত

 

আন্তর্জাতিক সেবামূলক সংগঠন এপেক্স ক্লাব অব পটিয়ার উদ্যোগে এক আনন্দঘন পরিবেশে ডিনার মিটিং ও ক্লাবের ট্রেজারার এপে. আবদুল্লাহ ফারুক রবির জন্মদিন উদযাপন অনুষ্ঠিত হয়েছে।
গত ২ এপ্রিল সন্ধ্যায় পটিয়ার খুশবো ডাইন রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে ক্লাব সভাপতি এপে. জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি এন্ড ডিএনই এপে. এস এম আবু হেনার সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপে. নাসিম আহমেদ। তিনি ক্লাবের চলমান কার্যক্রমের প্রশংসা করে সেবামূলক উদ্যোগ আরও জোরদার করার আহ্বান জানান।
এসময় আরও বক্তব্য রাখেন এপেক্স বাংলাদেশের নবনির্বাচিত জাতীয় সেবা পরিচালক এপে. লিয়াকত আলী, সদস্য অতীত জেলা গভর্নর এপে. সৈয়দ মিয়া হাসান, নবনির্বাচিত ন্যাশনাল এক্সিকিউটিভ সেক্রেটারি এপে. আলমগীর আলম এবং অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ট্রেজারার এপে. আবদুল্লাহ ফারুক রবি।
বক্তারা বলেন, এপেক্স ক্লাব অব পটিয়া সেবামূলক কার্যক্রমে ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সমাজের বিভিন্ন স্তরে মানবিক সহায়তা প্রদান এবং তরুণদের সম্পৃক্ত করার ক্ষেত্রে এ ক্লাব একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বোর্ড ডিরেক্টর এপে. নাঈম উদ্দিন আলমদারসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
ডিনার মিটিং শেষে কেক কেটে ট্রেজারার এপে. আবদুল্লাহ ফারুক রবির জন্মদিন উদযাপন করা হয়। এসময় উপস্থিত সবাই তাকে শুভেচ্ছা জানান এবং তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ সফলতা কামনা করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট