1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
ইয়াবা সহ এনসিপি নেতা গ্রেপ্তার পটিয়ায় আবু বক্কর চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণে এনামুল হক এনাম এমপি কনফিডেন্স সল্ট ট্র্যাজেডি: রাজধানীতে চিকিৎসাধীন তিন দগ্ধ শ্রমিক চট্টগ্রাম-১৪ আসনের জননন্দিত মানবিক এমপি আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ মহোদয় সমীপে খোলা চিঠি বাঁশখালীতে বন্যাদুর্গতদের মাঝে টিন খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ খেলার মাধ্যমে লিঙ্গ সমতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সমতার ছক্কা’ কার্যক্রম অনুষ্ঠিত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার সাতকানিয়ায় বন্যাদুর্গত মানুষের মাঝে এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্টের ত্রাণসামগ্রী বিতরণ ফটিকছড়িতে ধান রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু দগ্ধ হয়ে নিহত দিদারের স্বজনদের পাশে সাংসদ এরশাদ উল্লাহ

এপেক্স ক্লাব অব বান্দরবান, রংপুর,তিস্তা,বেগম রোকেয়ার যৌথ আয়োজনে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত।

  • সময় শনিবার, ৩ মে, ২০২৫
  • ৭০১ পঠিত

 

আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব বান্দরবান, এপেক্স ক্লাব অব রংপুর,এপেক্স ক্লাব অব তিস্তা ও এপেক্স ক্লাব অব বেগম রোকেয়ার যৌথ আয়োজনে আজ শনিবার রংপুর সদরে পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এপেক্স বাংলাদেশের সদ্য অতীত সেবা পরিচালক এপে. নুরুল আমিন চৌধুরী আরমান পরিচালিত সেবা প্রকল্পের আওতায় শতাধিক স্কুল-ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এ সেবা কার্যক্রমে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশ এর সদ্য অতীত সেবা পরিচালক এপে. নুরুল আমিন চৌধুরী আরমান, এপেক্স ক্লাব অব রংপুরের সভাপতি এপে. আরমান শেখ গোলাপ,এপেক্স ক্লাব অব তিস্তার সভাপতি এপে.মদিনা খানম,এপেক্স ক্লাব অব বেগম রোকেয়ার সি:সহ সভাপতি এপে. চন্দনা,পিডিজি ৭ এপে. ডা.কামরুল, আইপিডিএস এপে.মোখলেছ,এপে.শমসেরএপেক্সিয়ান আরমান প্রমুখ।
শিক্ষা সামগ্রী বিতরণকাল এপে.নুরুল আমিন চৌধুরী আরমান বলেন মেধাবী শিক্ষার্থীরাই সুন্দর দেশ বানাতে পারে।
গ্রামে গ্রামে অনেক প্রতিভাবান মেধাবী শিক্ষার্থী অর্থের অভাবে লেখাপড়ার কাজ চালাতে পারেনা এপেক্স বাংলাদেশের মাধ্যমে আমি তাদের জন্য এ শিক্ষা সহায়তা প্রকল্পের আওতায় এ কর্মসুচী হাতে নিয়েছি।
শিক্ষা সামগ্রীর অভাবে যেন শিক্ষার্থী ঝড়ে না পড়ে।
তিনি পর্যায়ক্রমে দেশব্যাপী এ সেবা কার্যক্রম পরিচালনা করতে এপেক্স বাংলাদেশের সকল জেলা ও ক্লাবসহ সকল এপেক্সিয়ানদের এগিয়ে আসার আহবান জানান।
পরে শতাধিক শিক্ষার্থীর হাতে শিক্ষা সামগ্রী তুলে দেয়া হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট