1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে অনূর্ধ্ব-১৭ আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন সংরক্ষিত নারী আসনে ফরিদপুরের সাহসী কণ্ঠ আসমা শহীদ, আলোচনার শীর্ষে বোয়ালখালীতে টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান চলবে—জেলা প্রশাসক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহসিন এপেক্স বাংলাদেশের জেলা গভর্নর হিসেবে শপথ গ্রহণ। লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর ঈদ পুনর্মিলনী ও নিয়মিত সভা অনুষ্ঠিত  সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত কবিতাঃ দৃষ্টির আড়াল -মোঃ এনিত ইসলাম (ইমন) চট্টগ্রাম জামেয়া এলামনাই এসোসিয়েশন’র অনলাইন রেজিষ্ট্রেশন কার্যক্রম উদ্বোধন রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে আধুনিক চোখের অস্ত্রোপচার কার্যক্রম উদ্বোধন করেন কৃষিবিদ কাজল তালুকদার। আলহাজ আবুল কাসেম বাদশার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

এপেক্স বাংলাদেশ জেলা-৩ এর ২য় বোর্ড সভা অনুষ্ঠিত।

  • সময় শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৩৯৩ পঠিত

 

১ মে (বৃহস্পতিবার) আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশ জেলা-৩ এর ২য় বোর্ড সভা চট্টগ্রাম নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

জেলা গভর্নর , এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি এপেক্সিয়ান মুহাম্মদ আরিফ খান এর পরিচালনায় ২য় বোর্ড সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি, এপেক্সিয়ান অ্যাডভোকেট মনিরুল ইসলাম পান্না, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সহ-সভাপতি, এপেক্সিয়ান নাসিম আহমেদ, এনআইআরডি এপেক্সিয়ান সুপংকর বড়ুয়া, জাতীয় সেবা পরিচালক, এপেক্সিয়ান ডাক্তার হিমেল সাহা, জেলা গভর্নর -২, এপেক্সিয়ান বশির আহমদ মনি, ন্যাশনাল ট্রেজারার, এপেক্সিয়ান মইনুল ইসলাম জীবন, আইপিডিজি-৩, এপেক্সিয়ান মোহাম্মদ জিয়াউল হক, পিএনএসডি, এপেক্সিয়ান এস কে দত্ত অনুপ, পিডিজি, এপেক্সিয়ান মোহাম্মদ মোসলেম উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা-৩ এর আওতাভুক্ত ১৭ টি ক্লাবের প্রেসিডেন্ট, সেক্রেটারি ও প্রতিনিধিবৃন্দ।

এপেক্স বাংলাদেশ জেলা-৩ এর বোর্ড মিটিংয়ে ১ম বোর্ড সভার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সমূহ উত্থাপিত হয় এবং উপস্থিত সকলের সম্মতিতে পাস করা হয়।

জাতীয় সভাপতি অ্যাডভোকেট এপেক্সিয়ান মনিরুল ইসলাম পান্না বলেন, দেশকে দারিদ্র্যমুক্ত, বেকার মুক্ত ও কার্বন মুক্ত নিরাপদ দেশ গড়ার জন্য টেকসই বাংলাদেশ গঠন করার জন্য তরুণ প্রজন্মকে মানুষের সেবায় বেশি করে কাজ করতে হবে। এপেক্স বাংলাদেশ তরুণ প্রজন্মকে ট্রেনিং দিয়ে লিডারশিপ তৈরি করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য কাজ করে যাচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট