1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশে সৈয়দ মাবুদুল হক শাহ্ (ক.) হাফেজনগরী মাইজভান্ডারী’র ওরশ শরীফ সম্পন্ন সঙ্গীত পরিষদ আয়োজিত ‘কালরাত্রি’ স্মরণ অনুষ্ঠানে বক্তারা মুক্তিযুদ্ধ আমাদের অহংকার এবং আত্ম পরিচয়ের স্মারক একতা সংঘের ঈদ পূর্ণর্মিলনী ও চেক হস্থান্তর অনুষ্ঠান সম্পন্ন” কসবায় তরুণ সাংবাদিক দ্বীন ইসলামকে পিটিয়ে হত্যা: বিএমএসএফ-এর তীব্র নিন্দা, দ্রুত গ্রেফতারের দাবি ঈদেও থামেনি চট্টগ্রাম বন্দর, কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড বাঘাইছড়িতে পালিত হলো ২৫শে মার্চ ‘গণহত্যা দিবস’ সীতাকুণ্ডে ২৫ মার্চ গনহত্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত পটিয়ায় হযরত মোস্তাক বিল্লাহ (রহ.) স্মরণসভা অনুষ্ঠিত কালুরঘাট বেতার কেন্দ্রে স্মৃতি জাদুঘর নির্মাণের উদ্যোগ চট্টগ্রাম বন্দরে রাশিয়ান নৌবাহিনীর দুই জাহাজের শুভেচ্ছা সফর

এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন কর্তৃক কসমিক স্পোর্টস এন্ড হেলথ ক্লাব বনাম ব্ল‍্যাক টু সোসাইটির ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • সময় শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৪৮৫ পঠিত

নারীদের খেলাধুলার মাধ্যমে মনোনিবেশ করার মধ্যে দিয়ে সুন্দর আগামীর বাংলাদেশ বিনার্মাণে কসমিক স্পোর্টস এন্ড হেলথ ক্লাব, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন ও ব্ল‍্যাক টু সোসাইটির যৌথ উদ্যোগে মেয়েদের ব‍্যাডমিন্টন ও ছেলেদের ফুটবল টুর্নামেন্ট -২০২৪ অনুষ্ঠিত হয়।

১৫ নভেম্বর রোজ শুক্রবার চট্টগ্রাম টাইগারপাস পাহাড়তলীস্থ মাঠে কসমিক স্পোর্ট এন্ড হেলথ ক্লাব বনাম ব্ল‍্যাক টু সোসাইটির মধ্যে অনুষ্ঠিত হয়।

এই সময় টুর্নামেন্ট টি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী। প্রধান আলোচক ছিলেন, চট্টগ্রাম কোর্টের আইনজীবী মোঃ এমদাদুল ফারহান, বিশেষ অতিথি ছিলেন, মুন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফয়সাল মুন,জাগ্রত যুব তরুণ সংঘ এর
প্রতিষ্ঠাতা জয়নুল আবেদীন, ব্রাইট সাকসেস স্কল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা মোঃ আব্দুল্লাহ আল মামুন,দুই টাকায় স্কুল এর অর্থ সম্পাদক উৎপল কুমার দাশ,জাগ্রত যুব তরুণ সংঘ এর যুগ্ন আহ্বায়ক মো: আসলাম।

এই সময় প্রধান অতিথি মোহাম্মদ আলী বলেন, যুবকদের মাদক, সন্ত্রাস, অনলাইন গ‍েইম, মোবাইল আসক্ত সহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে তরুণ তরুণীদের ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নাই। কসমিক স্পোর্ট এন্ড হেলথ ক্লাবের এই রকম একটি সময়পোযোগী আয়োজন সত্যি প্রশংসনীয়। তিনি আরও বলেন, এই ধরণের খেলাধুলা আয়োজনের জন্য মাঠ বিশেষ প্রয়োজন ; তাই যুব সমাজের ভবিষ্যতের কথা ভেবে সরকারসহ সংশ্লিষ্ট সকলের উচিত মাঠের ব‍্যবস্থা করা।

এই সময় অন‍্যান‍্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সমাজ সেবক মোঃ সেলিম, মোঃ কাশেম, মোঃ আফজাল হোসেন রিফাত, সুইটি আক্তার, মোঃ সাব্বির হোসেন, মোঃ মাহী প্রমূখ।

খেলা শেষে বিজয়ী দল কসমিক স্পোর্টস এন্ড হেলথ ক্লাবের খেলোয়াদের হাতে ট্রফি এবং অংশগ্রহণকারী ব্ল‍্যাক টু ব্লু সোসাইটির খেলোয়াদের মাঝে ম‍েডেল প্রদান করেন অতিথিবৃন্দরা।

পরিশেষে খেলায় অংশগ্রহণকারী দল সহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে এই ধরণে খেলার আয়োজন অব‍্যাহত রাখার বিষয়ে আশা ব‍্যক্ত করেন কসমিক স্পোর্ট এন্ড হেলথ ক্লাবের সভাপতি হারিছা খানম সুখী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট