1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাসাস চট্টগ্রাম মহানগর এর উ‌দ্যেগে জাতীয় ক‌বি কাজী নজরুল ইসলা‌মের ১২৭ তম জন্মবার্ষির্কী উদযাপন সম্পন্ন। আবারও চট্টগ্রাম নগরীতে শিশু যৌন নিপীড়নের অভিযোগ, গ্রেপ্তার মুদি দোকানি ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত পটিয়ায় বাসচাপায় প্রাণ গেল দুই কিশোরের। বাড়ি নির্মাণের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রকৌশলী মোমিনুল হক দেশকে এগিয়ে নিতে সততার সাথে কাজ করে যাচ্ছে প্রয়াস নৃত্যের ছন্দে অনুষ্ঠিত হলো প্রত্যয়ের “অন্তর মম বিকশিত করো” ১২ পর্ব তম অনুষ্ঠিত  ঘাসিয়ার পাড়া মডেল মহল্লা কমিটি’র ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত প্রাথমিক বৌদ্ধ ধর্মীয় শিক্ষালয়ের ২৫৭০ বুদ্ধ পূর্ণিমা উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন রাজপথের লড়াই বনাম ড্রয়িংরুমের আধিপত্য: ত্যাগী কর্মীদের অস্তিত্বের সংকট ও সমসাময়িক বাস্তবতা — প্রফেসর ড. আসিফ মিজান অবিলম্বে খুনি ধর্ষকদের ফাঁসির রায় কার্যকর করার আহবান-বা, ই, ছাত্রসেনা

কঠোর শর্ত সাপেক্ষে আন্তর্জাতিক কমার্শিয়াল ফ্লাইট পুনরায় শুরু।

  • সময় শনিবার, ১ মে, ২০২১
  • ৮১৫ পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ তারিখঃ
০১ মে ২০২১ হতে বর্তমানে অতি ঝুকি ঝুঁকিপুর্ণ বিবেচিত দেশসমূহ ব্যাতিত বিশেষ শর্তসাপেক্ষে আন্তর্জাতিক কমার্সিয়াল ফ্লাইট সমূহের পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে কভিড-১৯ সংক্রমণের হার বিবেচনায় ৩৮ টি দেশে গমনাগমনের উপর বিশেষ শর্ত আরোপ করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর পক্ষ হতে আন্তর্জাতিক ফ্লাইট সমূহ চালুর জন্য প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে এয়ার বাবল( Air Bubble) ফ্লাইটসমূহ স্থগিত রাখা হয়েছে এবং অতি ঝুঁকিপুর্ণ দেশসমূহের সাথে সাময়িক যোগাযোগ বিচ্ছিন্ন এবং ঝুকিপূর্ণ দেশসমূহ হতে আগত যাত্রীদের ১৪ দিনের “প্রস্তিষ্ঠানিক কোয়ারেন্টাইন” বাধ্যতামূলক করা হয়েছে।

(৩৮ টি দেশের তালিকা)

তালিকা বহির্ভূত দেশসমূহ হতে আগত যাত্রীগণ পিসিআর(PCR) নেগেটিভ সনদ আনা সাপেক্ষে ১৪ দিন “হোম কোয়ারেন্টাইন” কঠোরভাবে পালনের জন্য বলা হয়েছে। ব্যতিক্রম হিসাবে মধ্যপ্রাচ্যের ৩টি দেশ (কাতার, বাহরাইন ও কুয়েত) ঝুকিপূর্ণ দেশের তালিকায় থাকা সত্ত্বেও বর্তমানে চলমান ৩ দিনের প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ব্যবস্থাপনা অনুসরণ করবেন।
পরবর্তীতে স্বাস্থ্য পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে বাকি ১১ দিন হোম কোয়ারেন্টাইন অথবা আইসোলেশন থাকার জন্য বিবেচিত হবেন।

এই ব্যবস্থাপনার মাধ্যমে আটকে পরা অভিবাসী যাত্রীগণ নিজ নিজ গন্তব্য বা কর্মস্থলে যাওয়ার সুযোগ পাচ্ছেন।

স্বাস্থ্য বিধি ও অন্যান্য শর্তসমূহ কঠোরভাবে বাস্তবায়ন ও নিশ্চিত করার জন্য বেবিচক সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করে।

কর্তৃপক্ষের আদেশক্রমে

মোহাম্মদ সোহেল কামরুজ্জামান
চেয়ারম্যান এর একান্ত সচিব ও জনসংযোগ কর্মকর্তা
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট