1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাঘাইছড়িতে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার প্রদান এইচডাব্লিউপিএল এর উদ্যোগে চলমান যুদ্ধ বন্ধের আহ্বানে কধুরখীল মারজিন বৌদ্ধ বিহারে বিশ্বশান্তি কামনায় হাজার বাতি প্রজ্বলন ও প্রার্থনা সীতাকুণ্ডে বেসরকারি হাসপাতাল ও ল্যাব এসোসিয়েশনর ইফতার মাহফিল বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের ঈদ বস্ত্র বিতরণ। চট্টগ্রামের সাবেক এমপি মুজিবের বাসায় গুলি: লুট হওয়া অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেপ্তার ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিবাদে চট্টগ্রামে আইনজীবীদের মানববন্ধন ১৭ বছরেও সংস্কার হয়নি পটিয়ার বড়লিয়া খাঁন বাড়ী সড়ক — জনদুর্ভোগ চরমে, দ্রুত উন্নয়নের দাবি। আনোয়ারার কৃতি সন্তান ওমান প্রবাসী ব্যাবসায়ী মোহাম্মদ সাদেক হাসান সমাজ সেবায় ও মানবিক কাজে বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক প্রদান  আনোয়ারায় হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লামায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

কুড়িগ্রামের রাজারহাটে ঋনের টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়ে প্রধান শিক্ষকের আত্মহত্যা

  • সময় মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬৮ পঠিত

মোঃ শফিকুল ইসলাম

স্টাফ রিপোর্টারঃ

কুড়িগ্রামের রাজারহাটে প্রভাত চন্দ্র বর্মণ (৪৮) নামের এক প্রধান শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত প্রভাত চন্দ্র বর্মণ উপজেলার নাজিম খান ইউনিয়নের সোমনারায়ণ গ্রামের মৃত বিষাদু চন্দ্র বর্মণের ছেলে ও শিমুল তলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) রাজারহাট উপজেলা শাখার সভাপতি।

স্থানীয়রা জানান,আজ সকালে ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খোঁজ নিয়ে জানা যায়,প্রভাত চন্দ্র বর্মণ অনেক ঋণগ্রস্ত ছিলেন। তিনি পাওনাদারদের চাপে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ধারণা করা হচ্ছে এসব টাকা ফেরত দিতে না পারার কারণে দুশ্চিন্তায় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন।

অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন,আমরা ধারণা করছি এটা আত্মহত্যা। তারপরও তদন্ত সাপেক্ষে বিষয়টির আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট