1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
বিজ্ঞ বিচারক জোবায়দা রহমান প্রোগাকে আসক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের অভিনন্দন জাহাজের আর অপেক্ষা নেই—জিরো ওয়েটিং টাইমে চট্টগ্রাম বন্দর খুলনায় এপেক্স বাংলাদেশের ৫০তম জাতীয় কনভেনশন অনুষ্ঠিত। মাওলানা আবু তাহের নদভীর ইন্তেকাল আলমগীর আলম এপেক্স বাংলাদেশের ন্যাশনাল এক্সিকিউটিভ সেক্রেটারি নির্বাচিত। চাটগাঁইয়্যা নওজোয়ান’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাঘাইছড়িতে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে। পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস লাগিয়ে গৃহবধূর আত্মহত্যা চট্টগ্রাম মহানগরে জাতীয় নাগরিক পার্টির ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা। সাংবাদিক ঐক্য ও নৈতিকতার অঙ্গীকারে বিজেসি’র ঈদ পুনর্মিলনী সম্পন্ন

খুলনায় এপেক্স বাংলাদেশের ৫০তম জাতীয় কনভেনশন অনুষ্ঠিত।

  • সময় সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৩৫ পঠিত

আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশের ৫০তম জাতীয় কনভেনশন গত ২৭ মার্চ নগরীর সিটি ইন লিমিটেডে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের নেতৃবৃন্দ, জেলা গভর্নর, ক্লাব সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক এপেক্সিয়ান এতে অংশগ্রহণ করেন।
৫০তম জাতীয় কনভেনশন কমিটির চেয়ারম্যান এপে. ডা. হিমেল শাহার সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম, জাতীয় সভাপতি-২০২৫ এপেক্সিয়ান অ্যাডভোকেট মনিরুল ইসলাম পান্না ও জাতীয় সহ-সভাপতি এপে. নাসিম আহমেদ। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের অতীত জাতীয় সভাপতি ও অতীত গ্লোবাল চেয়ারম্যান এপেক্সিয়ান আসলাম হোসেন, অতীত জাতীয় সভাপতি এপেক্সিয়ান ভূবন লাল ভারতী। অনলাইনের মাধ্যমে বক্তব্য রাখেন এপেক্স ইন্ডিয়ার প্রেসিডেন্ট এপে. সুনীল চক্রবর্তী। ৫০তম জাতীয় কনভেনশনে এপেক্স বাংলাদেশের বিগত কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি সংগঠনের সমাজসেবামূলক কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এপেক্স বাংলাদেশ দেশের বিভিন্ন স্থানে মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে। তারা সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও সেবার মানসিকতা ধরে রেখে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।
এছাড়াও কনভেনশনে সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, অভিজ্ঞতা বিনিময় এবং নেতৃত্ব বিকাশের সুযোগ সৃষ্টি হয়, যা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
২য় অধিবেশনে দেশের বিভিন্ন জেলা হতে আসা ডেলিকেটদের ভোটে এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি নির্বাচিত করা হয় জাতীয় সহ সভাপতি-২০২৫ এপেক্সিয়ান নাসিম আহমেদকে, জাতীয় সহ সভাপতি নির্বাচিত করা হয় সদ্য অতীত সেবা পরিচালক এপে. নুরুল আমিন চৌধুরী আরমানকে পরে জাতীয় বোর্ড-২০২৬ এর সকল বোর্ড সদস্যদের ও ন্যাশনাল অফিসিয়ালদের শপথ অনুষ্ঠান, পোস্ট কনভেনশন ন্যাশনাল বোর্ড মিটিং ও জাতীয় বোর্ড সদস্যদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট