1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরুমতির বাঁকে ও লেখক-পাঠকের প্রত্যাশা’ এবং ‘স্বাধীনতা ও আমাদের গর্ব’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বোয়ালখালীতে যুব রেডক্রিসেন্টের ইফতার ও দোয়া মাহফিল হাটহাজারীতে সশস্ত্র হামলা লুটপাট ও হত্যাচেষ্টার অভিযোগে ১২ জনের বিরুদ্ধে আদালতে মামলা আঞ্জুমানে খুদ্দামুন নাস শারজাহ্ শাখার উদ্যােগে পবিত্র শোহাদায়ে বদর ও ইফতার মাহফিল সম্পন্ন ডেঙ্গু প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানালেন চট্টগ্রাম জেলা প্রশাসক সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকায় ইফতার ও দোয়া মাহফিল চাউলের কার্ডের কথা বলে বোয়ালখালীতে ৬০ বছরের বৃদ্ধার স্বর্ণালংকার লুট নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় হত দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ ভূমি জরিপ উন্নয়ন সংস্থা চট্টগ্রাম জেলা শাখার ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত স্মরণসভা: ঐক্য, ইতিহাস ও সমাজ পরিবর্তনের প্রত্যাশা -সৈয়দ মিয়া হাসান

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে বাঘাইছড়ি প্রেসক্লাবের মানববন্ধন

  • সময় শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৬১ পঠিত

আনোয়ার হোসেন
বাঘাইছড়ি প্রতিনিধি

সারাদেশে সাংবাদিকদের নিপিড়ন, হয়রানি ও গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের দাবীতে রাঙ্গামাটির বাঘাইছড়িতে মানববন্ধন করছে বাঘাইছড়ি প্রেসক্লাব ও বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

শনিবার (৯ আগস্ট) সকাল ১০ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে  এই মানববন্ধন কর্মসূচীর আয়োজনে বাঘাইছড়ি প্রেস-ক্লাবের সভাপতি আব্দুল মাবুদ এর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সহ সভাপতি তোফাজ্জল হোসেন, সহ সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম, কোষাধ্যক্ষ মোঃ মহিউদ্দিন , সদস্য মো: ইমরান হোসেন জুমান প্রমুখ।

প্রেসক্লাবের সদস্য মো: মাহমুদুল হাসান সোহাগ এর সঞ্চালনায় মানবন্ধনে বক্তব্য রাখেন ৭১ টিভি বাঘাইছড়ি প্রতিনিধি ওমর ফারুক সুমন, দেশ বার্তা প্রতিনিধি মোঃ হাসান আলী। সহ আরো উপস্থিত ছিলেন দৈনিক বায়জিদ প্রতিনিধি মোঃ আসিফ ইসলাম ও দৈনিক পূর্বদেশ প্রতিনিধি মো: আনোয়ার হোসেন প্রমুখ।

এসময় বক্তারা বর্তমান সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, যারা এই হত্যকান্ডে জড়িত তারা কোন দলের নয় তারা আমাদের কাছে শুধুমাত্র সন্ত্রাসী হিসেবে চিহ্নিত, আমরা সংবাদকর্মীরা সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি এবং থাকবো। শুধুমাত্র হত্যাকারীদের গ্রেপ্তারের মধ্যে সীমাবদ্ধ না থেকে দ্রুত এই হত্যা কান্ডের বিচার সম্পন্ন করার জোড় দাবী জানান বক্তারা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট