1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিবাদে চট্টগ্রামে আইনজীবীদের মানববন্ধন ১৭ বছরেও সংস্কার হয়নি পটিয়ার বড়লিয়া খাঁন বাড়ী সড়ক — জনদুর্ভোগ চরমে, দ্রুত উন্নয়নের দাবি। আনোয়ারার কৃতি সন্তান ওমান প্রবাসী ব্যাবসায়ী মোহাম্মদ সাদেক হাসান সমাজ সেবায় ও মানবিক কাজে বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক প্রদান  আনোয়ারায় হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লামায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন চন্দনাইশ প্রেস ক্লাবের ইফতার মাহফিল পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল ও রমজান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। বোয়ালখালীতে অভিবাসী স্টেকহোল্ডারদের সাথে সহযোগিতা কর্মশালা অনুষ্ঠিত দুবাই মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি চাতুয়া শাখার ইফতার মাহফিল বাঘাইছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অভিভাবকের ভূমিকায় বাশঁখালি স্টুডেন্ট এসোসিয়েশন

  • সময় বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ৪৩৮ পঠিত

ছাত্রজীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক যুদ্ধের নাম পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা।উচ্চ মাধ্যমিক পাশ করার পর পছন্দের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পছন্দের সাবজেক্টে পড়াশোনা করতে কে না চায়!মেধাশক্তির এই জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতার জন্য দিনরাত এক করে দীর্ঘসময় ধরে প্রস্তুতি নেওয়ার পরও শত মানসিক চাপের মধ্যে আরেক অনিশ্চিতয়তা হলো পরীক্ষার হলে নিরাপদে ও সঠিক সময়ে উপস্থিত হওয়া।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বাঁশখালীর পরীক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপদে নিয়ে আসা এবং পরীক্ষা শেষে আবার শহরে পৌঁছে দেওয়ার জন্য রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বাঁশখালীর একঝাঁক মেধাবী শিক্ষার্থীদের সংগঠন এক টুকরো বাঁশখালী যার নাম “বাঁশখালী স্টুডেন্ট এসোসিয়েশন”।

প্রতিবারের মতো এবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবকটি ইউনিটের ভর্তি পরীক্ষায় বাঁশখালী হতে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ছিলো সম্পূর্ণ ফ্রি বাস সার্ভিস।এসোসিয়েশনের উদ্যোগে ফ্রি বাসগুলো নগরীর চকবাজার অঁলি খাঁ মসজিদ মোড় থেকে শিক্ষার্থীদের নিয়ে প্রায় ৩০ কিলোমিটার দূরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যথাসময়ে পৌঁছে দিয়ে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নিয়ে আবার শহরে ফেরত আসে।গত ২৬,২৭,২৮,২৯ই অক্টোবর তাদের এই মানবিক কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সভাপতি রিয়াজুল ইসলাম হোসাইনী,সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকত আলী,সদস্য ইমন সৈয়দ,মুহাম্মদ আরিফ উদ্দীন,নেজাম উদ্দীন,রিয়াদ,মনির,মামুন,মোহাম্মদ রমিজ,ইমতিয়াজ,মঞ্জুর,জামশেদ এবং আসিফসহ আরো অনেকে। বাঁশখালীর ভর্তিচ্ছু এক শিক্ষার্থী জানান ” ভর্তি পরীক্ষায় মানবিক যাতায়াত সেবাসহ সকল আন্তরিকতার জন্য বাঁশখালী স্টুডেন্ট এসোসিয়েশনকে অভিভাবকই মনে হয়েছে,আমি এসোসিয়েশনের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।
এসোসিয়েশনের সভাপতি রিয়াজুল ইসলাম হোসাইনী বলেন,” বাঁশখালীর শিক্ষার্থীদের জন্য এই ক্যাম্পাসে ফ্রি বাস সার্ভিসসহ ভর্তি সংক্রান্ত যেকোনো ধরনের সহয়তার জন্য বাঁশখালী স্টুডেন্ট এসোসিয়েশন গর্বের সাথে কাজ করে যাচ্ছে”।
এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ শওকত আলী বলেন “শিক্ষার প্রসারের মাধ্যমে রত্ন-ধারিনী বাঁশখালীকে একটি শান্তিপূর্ণ ও আদর্শ জনপদে রুপান্তরের জন্য আমি এবং আমার এসোসিয়েশনের প্রচেষ্টা অতীতেও ছিলো,বর্তমানে আছে,ভবিষ্যতেও থাকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট