1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সবার জন্য রইল আন্তরিক শুভকামনা। বোয়ালখালীতে প্রথমবার শহীদ আব্দুল গফুর স্মৃতি বৃত্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের ইন্টার হাউস ডিবেট কম্পিটিশন-২০২৬ অনুষ্ঠিত মরহুমা বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের জন্য দোয়া ও মিলাদ মাহফিল ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত। সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল বোয়ালখালী ফুটবল একাডেমির সম্মেলন বোন মরুতে রক্তশূন্যতায় আক্রান্ত শিশু রাহীর চিকিৎসায় পটিয়া মানবতার বন্ধনের অনুদান দৈনিক চট্টগ্রামের খবর এর সপ্তম বর্ষে পদার্পনে শুভেচ্ছা। পটিয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে ছাত্র শক্তির মানববন্ধন পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত রিকশাচালক অপু বিশ্বাসের ঘর মেরামতে মানবতার বন্ধনের আর্থিক সহায়তা ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না, প্রয়োজন হলে সহায়তা দেবে সিটি কর্পোরেশন: প্রশাসক ডা. শাহাদাত হোসেন

চাটগাঁ ভাষার বানান রীতি, লোকজ সংস্কৃতি, স্বেচ্ছাসেবক আহ্বান, প্রচার ও প্রকাশনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

  • সময় রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৩২৮ পঠিত

চাটগাঁ ভাষা পরিষদ আয়োজিত চাটগাঁ ভাষার বানান রীতি, লোকজ সংস্কৃতি, স্বেচ্ছাসেবক আহ্বান, প্রচার ও প্রকাশনা বিষয়ক আলোচনা সভা শনিবার জামালখানস্থ পরিষদ কার্যালয়ে ভাষাবিদ প্রফেসর ড. মোহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইমাম হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে আলোচনা করেন- বিশিষ্ট গবেষক ড. আজাদ বুলবুল, বিশিষ্ট গবেষক ড. শ্যামল কান্তি দত্ত, কবি ও সাংবাদিক লায়ন মোঃ আবু ছালেহ্, গবেষক মোঃ রেজাউল করিম, সহ অর্থ সম্পাদক সরোজ কান্তি দাশ, সাবেক ব্যাংকার সৈয়দ মোঃ ইয়াহিয়া ও ব্যাংকার মোঃ জসিম উদ্দিন প্রমুখ।


সভায় ইতিমধ্যে গৃহীত সিদ্ধান্ত মোতাবেক চাটঁগা ভাষা বানানরীতি নিয়ে কাজের অগ্রগতিসহ অর্থ সংগ্রহের জন্য একটি প্রকল্প ধারণা পত্র তৈরি করা, চট্টগ্রাম অঞ্চলের চট্টগ্রাম অঞ্চলের “চাটঁগাইয়া খানা-দানা”নিয়ে একটি প্রকাশনা বের করার লক্ষ্যে গবেষকদের নিয়ে পরবর্তী সভার আয়োজন, চাটগাঁইয়া ভাষা, ইতিহাস-ঐতিহ্য, সাহিত্য-সংস্কৃতি ইত্যাদি নিয়ে গবেষণা ও সংরক্ষণ কাজে অংশগ্রহন জন্য চট্টগ্রাম ও চট্টগ্রামের বাইরে অধ্যায়নরত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং সাংগঠনিক ব্যক্তিগণ স্বেচ্ছাসেবক হিসেবে সম্পৃক্ততার লক্ষ্যে আহ্বান জানানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন, চাটঁগা ভাষা পরিষদের সকল ধরনের সদস্যদের নিয়ে ডিরক্টরী সূচিপত্রসহ নিয়মিত প্রচার কাজ নিয়ে আলোচনা হবে। সভার শেষে সাবেক ব্যাংকার সৈয়দ মোঃ ইয়াহিয়া সাহেবকে স্মরণ স্মারক প্রদান করা হয়।

 

প্রেস বিজ্ঞপ্তি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট