1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
যথাযোগ্য মর্যাদায় হালিশহর থানার শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি পুলিশের শ্রদ্ধা মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ‘সিলেট উন্নয়ন মঞ্চ’র শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও পথসভা হযরত মাছুম আউলিয়া (রঃ) এর ৬৪তম বার্ষিক ওরশ উপলক্ষে পটিয়ায় ফ্রি চিকিৎসা ক্যাম্প বাঘাইছড়িতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি’র) শ্রদ্ধাঞ্জলি বাঘাইছড়িতে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জামেয়া কামিল মাদরাসায় যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত মহান স্বাধীনতা দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ আনোয়ারায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা চন্দনাইশে স্বাধীনতা দিবসে শহীদ মিনারে চন্দনাইশ প্রেসক্লাব (১৯৮৪)‘র শ্রদ্ধা

টাঙ্গাইল বাসে নারীর শ্লীতাহানি ও ২১ শে ফেব্রুয়ারিতে শিশু ধর্ষন সহ সকল ধরণের নারী এবং শিশু নির্যাতনের বিষয়ে এডব্লিউসিআরএফ এর উদ্বেগ

  • সময় শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪৩ পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ

ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনা এবং রংপুরের মিঠাপুকুর উপজেলায় মহান শহীদ দিবসে শ্রদ্ধা জানাতে ফুল সংগ্রহ করতে যাওয়া এক স্কুলছাত্রী (১১) ধর্ষণের স্বীকার হওয়ার ঘটনাসহ সকল ধরণের নারী এবং শিশু নির্যাতনের বিষয়ে উদ্বেগজনক হিসেবে বিবৃতিত প্রদান করেন এডব্লিউসিআরএফ।

২২ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার গনমাধ‍্যমে পাঠানো বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী।

বিবৃতিতে বলা হয় দেশে নারী ও শিশুদের প্রতি সহিংসতা বেড়েই চলছে। এমন সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে এসব ঘটনাকে গুরতর অপরাধ এবং মানবাধিকার লঙ্ঘন বলেও বিবেচিত করেন। বিবৃতিতে আরও বলেন সাম্প্রতিক টাঙ্গাইল বাসে নারীর শ্লীতাহানি ও রংপুরে শিশু ধর্ষণের মতো জঘন্যতম ঘটনা কোন অবস্থাতেই বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আমরা দেখছি না। এমন ঘটনা বর্তমান আইন শৃঙ্খলার অবনতির উপর বর্তায়। তাই দেশের আইন প্রয়োগকারী সংস্থার কঠোরতা বাড়ানো সহ সকল শ্রেণীর পেশার মানুষ সামাজিক ভাবে এই ধরণের ন‍্যাক্কারজনক ঘটনা প্রতিরোধে সামিল হওয়া প্রতি জোর দেওয়া হয়।

এমতাবস্থায় দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা, নারী ও শিশুদের মানবাধিকার সুরক্ষায় বর্তমান সরকার কঠোর ব‍্যবস্থা গ্রহন করবে বলে আশা ব‍্যক্ত করেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট