1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে অনূর্ধ্ব-১৭ আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন সংরক্ষিত নারী আসনে ফরিদপুরের সাহসী কণ্ঠ আসমা শহীদ, আলোচনার শীর্ষে বোয়ালখালীতে টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান চলবে—জেলা প্রশাসক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহসিন এপেক্স বাংলাদেশের জেলা গভর্নর হিসেবে শপথ গ্রহণ। লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর ঈদ পুনর্মিলনী ও নিয়মিত সভা অনুষ্ঠিত  সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত কবিতাঃ দৃষ্টির আড়াল -মোঃ এনিত ইসলাম (ইমন) চট্টগ্রাম জামেয়া এলামনাই এসোসিয়েশন’র অনলাইন রেজিষ্ট্রেশন কার্যক্রম উদ্বোধন রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে আধুনিক চোখের অস্ত্রোপচার কার্যক্রম উদ্বোধন করেন কৃষিবিদ কাজল তালুকদার। আলহাজ আবুল কাসেম বাদশার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

টিটিসি সমুহে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীদেরকে পদোন্নতি বঞ্চিত, এই বৈষম্য দূর করতে হবে।

  • সময় রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৪১২ পঠিত

তোষাদ রায়হান:
জনশক্তি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি কতৃক আয়োজিত বরিশাল বিভাগীয় সম্মেলন বরিশাল টিটিসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বরিশাল অঞ্চলের সহ সভাপতি প্রকৌশলী মোঃ আলাউদ্দিন এর সভাপতিত্বে ও ঝালকাঠি টিটিসি আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী আবু বাকের বিশ্বাসের সঞ্চালনায় সম্মেলন উদ্ভোধন করেন বরিশাল টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী মোঃ গোলাম কবির। প্রধান অতিথি ছিলেন জনশক্তি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি, কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী মোহাম্মদ জিয়া উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন” “মহামান্য রাষ্ট্রপতির আদেশের ৩০ বছর পেরিয়ে গেলেও বিএমইটি নিয়োগবিধি সংশোধন না করে টিটিসি সমুহে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীদেরকে পদোন্নতি বঞ্চিত করে রেখেছে।তিনি এই বৈষম্য দূর করার আহবান জানান।উক্ত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জনশক্তি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি প্রকৌশলী রাশেদুল হাসান, বিশেষ অতিথি ছিলেন বরিশাল মহিলা টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী আহমেদ আল ইমরান, সিনিয়র সহ সভাপতি ও ভোলা টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ কাইয়ুম, সাধারণ সম্পাদক ও গৌরনদী টিটিসির অধ্যক্ষ মেজবাহুল আরেফিন চৌধুরী, বরগুনা টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী সুলতান মাহমুদ, বিকেটিটিসি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আবু কাউছার। এতে বরিশাল বিভাগের সকল টিটিসির সদস্য প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট