1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের ঈদ বস্ত্র বিতরণ। চট্টগ্রামের সাবেক এমপি মুজিবের বাসায় গুলি: লুট হওয়া অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেপ্তার ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিবাদে চট্টগ্রামে আইনজীবীদের মানববন্ধন ১৭ বছরেও সংস্কার হয়নি পটিয়ার বড়লিয়া খাঁন বাড়ী সড়ক — জনদুর্ভোগ চরমে, দ্রুত উন্নয়নের দাবি। আনোয়ারার কৃতি সন্তান ওমান প্রবাসী ব্যাবসায়ী মোহাম্মদ সাদেক হাসান সমাজ সেবায় ও মানবিক কাজে বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক প্রদান  আনোয়ারায় হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লামায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন চন্দনাইশ প্রেস ক্লাবের ইফতার মাহফিল পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল ও রমজান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। বোয়ালখালীতে অভিবাসী স্টেকহোল্ডারদের সাথে সহযোগিতা কর্মশালা অনুষ্ঠিত

ডবলমুরিং এলাকা থেকে অপহরণকারী গ্রেফতার

  • সময় শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪০৫ পঠিত

পলাশ সেন,চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:

র‌্যাব-৭ কর্তৃক মামলা রুজর ০১(এক) দিনের মধ্যে অপহৃত ভিকটিম উদ্ধার ও অপহরনকারী গ্রেফতার।

গত ০১ ফেব্রুয়ারী ২০২২ ইং তারিখ মোঃ আবদুর রাজ্জাক এর অপ্রাপ্ত বয়স্ক মেয়ে তাদের বাসা হতে বাহির হয়ে হাটহাজারী থানাধীন হাটহাজারী পৌরসভার অন্তর্গত কামাল পাড়া বৌ বাজারের পূর্ব পাশের এসআই ভবনের সামনে রাস্তায় আসলে সবুজ আচার্য্য (২৬), বিভিন্ন প্রকার প্রলোভন দেখিয়ে ও ফুসলাইয়া পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিমকে অসৎ উদ্দেশ্যে অপহরণ করে অজ্ঞাতস্থানে আত্মগোপন করে। এই সংক্রান্তে ভিকটিম এর পিতা বাদী হয়ে চট্টগ্রাম জেলার হাটহাজারী মডেল থানায় একটি মামলা দায়ের করেন যার মামলা নং-০৩ তারিখঃ-০২/০২/২০২২ ইং, ধারাঃ- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী/২০০৩)। মামলা রুজুর পর থেকে ভিকটিম উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতারে লক্ষ্যে র‌্যাব-৭, চট্টগ্রাম এর চৌকষ আভিযানিক দল প্রযুক্তির ব্যবহার ও কঠোর নজরদারির শুরু করে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর চৌকষ আভিযানিক দল প্রযুক্তি ব্যবহার করে ও কঠোর নজরদারির মাধ্যমে জানতে পারে যে, অপহরণকারী চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানাধীন বারেক বিল্ডিং এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি চৌকস অভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী সবুজ আচার্য্য (২৬) আটক করে এবং ভিকটিম অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে অসৎ উদ্দেশ্যে বাদীর অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে অপহরণ করে আত্মগোপন করেছিল কিন্তু চৌকষ র‌্যাব সদস্যদের বিচক্ষণতার কারনে মামলা রুজুর একদিনের মধ্যেই ভিকটিম উদ্ধার ও অপহরণকারী গ্রেফতার করা সম্ভব হয়।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত ভিকটিম সংক্রান্তে পরবর্তী আইনানুগ কার্যক্রমের নিমিত্তে চট্টগ্রাম জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট