1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৪ মে ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাসাস চট্টগ্রাম মহানগর এর উ‌দ্যেগে জাতীয় ক‌বি কাজী নজরুল ইসলা‌মের ১২৭ তম জন্মবার্ষির্কী উদযাপন সম্পন্ন। আবারও চট্টগ্রাম নগরীতে শিশু যৌন নিপীড়নের অভিযোগ, গ্রেপ্তার মুদি দোকানি ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত পটিয়ায় বাসচাপায় প্রাণ গেল দুই কিশোরের। বাড়ি নির্মাণের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রকৌশলী মোমিনুল হক দেশকে এগিয়ে নিতে সততার সাথে কাজ করে যাচ্ছে প্রয়াস নৃত্যের ছন্দে অনুষ্ঠিত হলো প্রত্যয়ের “অন্তর মম বিকশিত করো” ১২ পর্ব তম অনুষ্ঠিত  ঘাসিয়ার পাড়া মডেল মহল্লা কমিটি’র ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত প্রাথমিক বৌদ্ধ ধর্মীয় শিক্ষালয়ের ২৫৭০ বুদ্ধ পূর্ণিমা উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন রাজপথের লড়াই বনাম ড্রয়িংরুমের আধিপত্য: ত্যাগী কর্মীদের অস্তিত্বের সংকট ও সমসাময়িক বাস্তবতা — প্রফেসর ড. আসিফ মিজান অবিলম্বে খুনি ধর্ষকদের ফাঁসির রায় কার্যকর করার আহবান-বা, ই, ছাত্রসেনা

ডাকসু জয়ে মিছিল করবে না শিবির, ২ দিনের কর্মসূচি ঘোষণা।

  • সময় বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৬ পঠিত

মোঃ শেখ ফরিদ ।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ এ বিজয় উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। তবে এ কর্মসূচিতে কোনো ধরনের আনন্দ মিছিল, শোভাযাত্রা বা র‍্যালি আয়োজন করা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন সংগঠনটির সভাপতি।

বুধবার (১০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এ কর্মসূচি ঘোষণা করেন।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তায়ালার অশেষ কৃপায় ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট-এর বিজয়ের মাধ্যমে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই বিজয়ী হয়েছে। এ নির্বাচনে যারা বিভিন্ন প্যানেল থেকে ও স্বতন্ত্রভাবে নির্বাচিত হয়েছেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

এতে আরও বলা হয়েছে, ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের এই ঐতিহাসিক বিজয় উপলক্ষ্যে ছাত্রশিবিরের পক্ষ থেকে দিনব্যাপী নিম্নোক্ত কর্মসূচি ঘোষণা করা হলো—

১. শুকরিয়া আদায় করে দোয়া মাহফিল ও শব্বেদারি (নৈশ ইবাদত) বাস্তবায়ন।

২. শহীদদের কবর জিয়ারত এবং শহীদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ।

নেতাকর্মীদের উদ্দেশ্যে শিবির সভাপতি আরও বলেন, কেন্দ্রীয় নির্দেশনার আলোকে ছাত্রশিবিরের সব মহানগর, বিশ্ববিদ্যালয়, শহর ও জেলা শাখাকে উক্ত কর্মসূচি বাস্তবায়নের জন্য আহ্বান জানাচ্ছি। পাশাপাশি কোনো ধরনের আনন্দ মিছিল, শোভাযাত্রা বা র‍্যালি আয়োজন করা থেকে বিরত থাকার অনুরোধ করছি। রাব্বে কারিম, আমাদের সব তৎপরতা তার দ্বীনের জন্য কবুল করুন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট