1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্র চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সভা অনুষ্ঠিত

  • সময় শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৪১৯ পঠিত

মোঃ কায়সার ( চট্টগ্রাম) প্রতিনিধিঃ

রাষ্ট্র কাঠামো সংষ্কারের ৩১ দফা বাস্তবায়ন শীর্ষক এক আলোচনা সভা তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্র চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির উদ্যোগে ২৭ জুন শুক্রবার বিকেলে নোঙ্গর রেস্তোরাঁয় সংগঠনের দক্ষিণ জেলা শাখার যুগ্ম আহবায়ক মোহাম্মদ সালাউদ্দিন এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ মুছা পরিচালনায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন , সংগঠনের যুগ্ম আহ্বায়ক ও দক্ষিণ জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সারাবান তাহুরা কলি, সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক ও পটিয়া উপজেলা মহিলা দলের আহবায়ক সাজেদা ইয়াসমিন রেখা মেম্বার, সংগঠনের দক্ষিণ জেলার সংগঠক ও চন্দনাইশ বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবদুল্লা হোসাইন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গবেষণা কেন্দ্রের চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগঠক মো: মোবিনুল ইসলাম, জসিম উদ্দিন, জহিরুল ইসলাম, তানজিরুল আলম, আবদুর রহিম, সুহায়েল আলম রুহান প্রমুখ। সভায় বক্তারা বলেন

বিএন‌পির ভারপ্রাপ্ত চেয়ারম‌্যান তারেক রহমান এদেশের জনগণের মৌলিক অধিকার ও ভাগ্য উন্নয়নের রাষ্ট্রকাঠামো মেরামতের জন্য ৩১ দফা দিয়েছেন। এই ৩১ দফা আমরা জনগণের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছি। সকল শ্রেণী-পেশার মানুষের কাছে এই দফাগুলো প্রশংসিত হয়েছে। দেশের মানুষ এখন বাস্তবায়ন চায়। জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমানের হাত ধরেই জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট