
নিজস্ব সংবাদদাতা, চট্টগ্রাম :
এপেক্স বাংলাদেশ ও রোটারি ক্লাব অব চিটাগাং খুলশী সেন্ট্রালের যৌথ উদ্যোগে দক্ষিণ চট্টগ্রামের বন্যাকবলিত বান্দরবান, সাতকানিয়া ও বাঁশখালী উপজেলার অসহায় পরিবারের মাঝে ৬০০টি খাদ্য সহায়তা প্যাকেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) আয়োজিত এ মানবিক সেবা কার্যক্রমের উদ্বোধন করেন রোটারি ক্লাব অব চিটাগাং খুলশী সেন্ট্রালের অতীত সভাপতি রোটারিয়ান সৈয়দ মোহাম্মদ আজিজ নাজিমউদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের অতীত জাতীয় সভাপতি ও লাইফ গভর্নর এপেক্সিয়ান রিজওয়ান শাহিদী, জাতীয় সহ-সভাপতি এপেক্সিয়ান মোহাম্মদ নজরুল ইসলাম, জাতীয় সেবা পরিচালক এপেক্সিয়ান অ্যাডভোকেট মীর মোহাম্মদ ফেরদৌস আলম সেলিম, জেলা–৩-এর সদ্য অতীত জেলা গভর্নর এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান, রোটারি ক্লাব অব চিটাগাং খুলশী সেন্ট্রালের সভাপতি রোটারিয়ান মো. শাইফুদ্দিন, অতীত ডেপুটি গভর্নর রোটারিয়ান মুবীনুল হক মুমিন, মোহাম্মদ ফরহাদ হোসাইন, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ হাসান, রোটারিয়ান মো. সাজ্জাদ হোসাইন, এপেক্স ক্লাব অব পটিয়ার জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান মো. আবু সাঈদ তালুকদার খোকন, সেক্রেটারি ও ডিনার নোটিশ এডিটর এপেক্সিয়ান মো. নাঈম উদ্দিন আলমদার, শিক্ষক মো. আফসার উদ্দিন, সমাজসেবক ও ছাত্রনেতা শোয়াইবুল ইসলাম, মাওলানা হাফেজ আব্দুর রহমান, মাওলানা গোলাম আজম, মাওলানা রফিকুল ইসলাম ,স্থানীয় সমাজ সেবক কাইছারুল ইসলাম, মোহাম্মদ তৌহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, দুর্যোগের সময় মানবতার সেবায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সম্মিলিত প্রচেষ্টা বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সেবামূলক সংগঠনকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে বান্দরবান, সাতকানিয়া ও বাঁশখালীর বন্যাকবলিত পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু, লবণসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সম্বলিত ৬০০টি ত্রাণ প্যাকেট বিতরণ করা হয়। আয়োজকরা জানান, মানবিক সেবার এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply