1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সবার জন্য রইল আন্তরিক শুভকামনা। বোয়ালখালীতে প্রথমবার শহীদ আব্দুল গফুর স্মৃতি বৃত্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের ইন্টার হাউস ডিবেট কম্পিটিশন-২০২৬ অনুষ্ঠিত মরহুমা বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের জন্য দোয়া ও মিলাদ মাহফিল ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত। সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল বোয়ালখালী ফুটবল একাডেমির সম্মেলন বোন মরুতে রক্তশূন্যতায় আক্রান্ত শিশু রাহীর চিকিৎসায় পটিয়া মানবতার বন্ধনের অনুদান দৈনিক চট্টগ্রামের খবর এর সপ্তম বর্ষে পদার্পনে শুভেচ্ছা। পটিয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে ছাত্র শক্তির মানববন্ধন পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত রিকশাচালক অপু বিশ্বাসের ঘর মেরামতে মানবতার বন্ধনের আর্থিক সহায়তা ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না, প্রয়োজন হলে সহায়তা দেবে সিটি কর্পোরেশন: প্রশাসক ডা. শাহাদাত হোসেন

দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে এপেক্স ক্লাব অব বান্দরবান

  • সময় শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৪৭১ পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ

১৫ মার্চ (শনিবার) পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য মাসব্যাপি ইফতার সামগ্রী বিতরণের অংশ হিসেবে বান্দরবান পৌরসভার বনরুপা সিদ্দিকী নগর স্কুল মাঠে এপেক্স ক্লাব অব বান্দরবানের পক্ষ থেকে ৫০টি পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

উক্ত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের সদ্য অতীত জাতীয় সেবা পরিচালক ও জেলা -৩ এর প্রধান উপদেষ্টা এপে: মো. নুরুল আমিন চৌধুরী আরমান।
এপেক্স ক্লাব অব বান্দরবানের অতীত সভাপতি ও জেলা -৩ ট্রেজারার এপেক্সিয়ান মো. মোজাম্মেল হক এর সঞ্চালনায় ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. ইন্জিনিয়ার রুই প্র অং মার্মা সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব বান্দরবানের এপেক্সিয়ান ইকবাল,এপেক্সিয়ান তারেক, পিডিজি-৩ এপে. কামাল পাশা,এপেক্স ক্লাব অব সাঙ্গুরন প্রেসিডেন্ট এপে. বীরলাল তং,এসভিপি পাপন বড়ুয়া এপেক্ ক্লাব অব নীলাচলের পিপি নীলাধন তঞ্চঙ্গা , ইন্জিনিয়ার জামাল ও এলাকার গন্যমান্য ব্যাক্তিগণ।
অনলাইনে যুক্ত স্বাগত বক্তব্য রাখেন জেলা গভর্নর -৩ এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান।

এ সময় নুরুল আমিন চৌধুরী আরমান বলেন, সমাজের অনেক মানুষ এ রমজানে ঠিকমত সাহরি ও ইফতার খেতে পারে না।
মানুষের কষ্টের সময় এপেক্স ক্লাব অব বান্দরবান অতীতের মত এবারও এগিয়ে এসেছেন যা প্রতি বছর অব্যাহত রাখা হবে।
তিনি সারাদেশে এপেক্স বাংলাদেশের সকলকে সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁডিয়ে সেবা কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট