1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশ ও জাতির কল্যাণ কামনায় আনোয়ারা প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল লালখান বাজার ওয়ার্ড যুবদলের উদ্যোগে বাঘঘোনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পটিয়ায় লবণ মিল শ্রমিকের টাকা নিয়ে ক্যাশিয়ার উধাও, কারখানা বন্ধ সীতাকুণ্ডে এক চল্লিশ মাদ্রাসা ও এতিম খানায় খেজুর বিতরণ বাঘাইছড়িতে বিসমিল্লাহ বাবুর্চি সমিতির ইফতার মাহফিল সম্পন্ন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত আমিরাতে হেলিকপ্টার দুর্ঘটনায় শহীদ সাইদ রশিদ আল বালুশির মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন হাজ্জা বিন জায়েদ দুবাই এয়ারপোর্টের কাছে ড্রোন পড়ে বাংলাদেশি-সহ চারজন আহত চকবাজারে বৈদ্যুতিক টেকনিশিয়ান সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত বোয়ালখালীতে শ্রমিক বিক্ষোভে দুই সাংবাদিকদের ওপর হামলা

দেশ ও জাতির কল্যাণ কামনায় আনোয়ারা প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল

  • সময় বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৩৭ পঠিত

মোহাম্মদ আলবিন,

আনোয়ারা প্রতিনিধি, চট্টগ্রাম

পবিত্র মাহে রমজানে সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে আনোয়ারা প্রেস ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতি বার (১২ মার্চ) বিকেলে আনোয়ারা প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন স্তরের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনায় দোয়া-মোনাজাত করা হয়।

আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি আবদুন নুর চৌধুরীর সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,আনোয়ারা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব খান,বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউসুফ,বীর মুক্তিযোদ্ধা আবু তাহের,আনোয়ারা থানা বিএনপি’র সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম,আনোয়ারা থানা যুবদলের সদস্য সচিব ফারুখ হোসেন,প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম,বদরুল হক,শেখ আব্দুল্লাহ(শেখাফ),সাধারন সম্পাদক এস এম সালাউদ্দীন,সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম,তথ্য ও সম্প্রচার সম্পাদক আলবিন মোহাম্মদ মঈনুদ্দিন চৌধুরী,পাঠাগার সম্পাদক এম এইচ ইমরান চৌধুরী ,দপ্তর সম্পাদক মাঈন উদ্দিন,ব্যাবসায়ী
মোহাম্মদ ইউসুফ,মোহাম্মদ জাহিদুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, সাংবাদিকতা একটি চ্যালেন্জিং ও দায়িত্বপুর্ণ পেশা।আমরা চাই আপনাদের সাংবাদিক নেতৃবৃন্দের মাধ্যমে সমাজের অসঙ্গতিপূর্ণ,সত্য প্রকাশ করা এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করাই একজন সাংবাদিকের মুল দায়িত্ব।তাই সকল সাংবাদিককে একই ছাতার নিচে নিয়ে আসবেন। ইফতার মাহফিল হলো পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও ঐক্যের বন্ধনকে দৃঢ় করার এক অনন্য উপলক্ষ। আনোয়ার প্রেস ক্লাবের সদস্যরা দীর্ঘদিন ধরে সততা বস্তুনিষ্ঠা ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট