1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

বোয়ালখালীতে শ্রমিক বিক্ষোভে দুই সাংবাদিকদের ওপর হামলা

  • সময় বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ২৬৭ পঠিত

 

বোয়ালখালী(চট্টগ্রাম)প্রতিনিধি:
চট্টগ্রাম বোয়ালখালী উপজেলার এন. মোহাম্মদ প্লাস্টিক কারখানায় বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ করছে শ্রমিকরা। এ সময় শ্রমিকরা উপস্থিত সাংবাদিক পুলিশের ওপর চড়াও হয়ে মারধর করে। এরপর তাদের অবরুদ্ধ করে রাখে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে এন.মোহাম্মদ প্লাস্টিক কারখানায় এ ঘটনা ঘটে।

আহত হয়েছেন দৈনিক সংবাদ পত্রিকার সাংবাদিক দেবাশীষ বড়ুয়া রাজু (৫৫) ও দৈনিক পূর্বকোণ পত্রিকার পূজন সেন (৩৯)। হামলার সময় সাংবাদিকদের মোবাইল ভাঙচুর করা হয়।

এ ঘটনার খবর পেয়ে বোয়ালখালী থানা পুলিশ, শিল্প পুলিশ ও বোয়ালখালী প্রেস ক্লাব নেতৃবৃন্দরা ঘটনাস্থলে পৌঁছালেও কারখানার ভেতরে প্রবেশ করতে পারেননি।  দীর্ঘ চেষ্টার পর অবরুদ্ধ হয়ে পড়া সাংবাদিকদের ও ভেতরে শিল্প পুলিশের এএসআই মিজানকে উদ্ধার করে।

আহত সাংবাদিকদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকরা কারখানায় আন্দোলন করছেন। মূল ফটকে তালাবদ্ধ করে দিয়েছে। ফলে পুলিশ মূল ফটকের বাইরে অবস্থান করেছেন।

আহত সাংবাদিক দেবাশীষ বড়ুয়া রাজু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। কেন বা কি উদ্দেশ্যে এই হামলা করা হলো বুঝতে পারিনি। তবে এটি উদ্দেশ্য প্রণোদিত বলে ধারণা করছি।

এবিষয়ে মালিকপক্ষ বা শ্রমিকদের পক্ষ থেকে বক্তব্য  পাওয়া যায়নি।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, অবরুদ্ধ হয়ে পড়া আহত সাংবাদিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ আইন শৃঙ্খলা রক্ষায় কারখানার বাইরে অবস্থান করছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট