1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় গীতল সাংস্কৃতিক একাডেমির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন বাংলাদেশ–নিউজিল্যান্ড ম্যাচ ঘিরে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত নানিয়ারচর সেনা জোনের উদ্যো‌গে উন্নত চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান শোক সংবাদ সেন্টার অব এক্সিলেন্স এন্ড বুড্ডিস্ট স্টাডিজ’র জরুরি সভা অনুষ্ঠিত চট্টগ্রামে ৩৮টি ফুটওভার ব্রিজ নির্মাণের পথে, আরও ৭৮টির পরিকল্পনা : চসিক মেয়র বোয়ালখালীতে গভীর রাতে রহস্যজনক অগ্নিকাণ্ডে হার্ডওয়্যার দোকান ভস্মীভূত, ক্ষতি প্রায় ২০ লাখ পাহাড় মেতেছে বিজুর আমেজে-নদীতে ফুল অর্পণের মধ্য দিয়ে পাহাড়িদের ঐতিহ্যবাহী উৎসব শুরু প্রবাল এক্সপ্রেসে ইট-পাথর নিক্ষেপ ইসলামাবাদে যাত্রী আহত, নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ নাগরিক ছাত্র ঐক্য চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ‘সোশ্যাল অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান

দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • সময় শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫০ পঠিত

 

মোঃ শফিকুল ইসলাম
নিজস্ব প্রতিবেদকঃ

দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান -২০২৫ ইং উপলক্ষে ১৯ সেপ্টেম্বর ২০২৫ ইং ( শুক্রবার)
রাত ৯.০০ ঘটিকায় কার্যনির্বাহী কমিটির ম্যাসেঞ্জার প্যানেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন এর প্রতিষ্ঠাতা সম্পাদক ও পরিচালক কবি জয়নুল আবেদীন বিজয়ের সঞ্চালনায় ও কবি মোঃ জিয়াউল হকের সভাপতিত্বে উক্ত মিটিং এ উপস্থিত ছিলেন , সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য কবি জাহিদ হাসান, নেত্রজল সাহিত্য ম্যাগাজিন এর সহ-সভাপতি,মোঃ শাহজালাল সুজন, সাধারণ সম্পাদক, মোশারফ হোসেন মাসুদ,সাংগঠনিক সম্পাদক কবি মোঃ শফিকুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ লুৎফর রহমান,কবি হালিমা সুলতানা,কবি রীমি ফেরদৌসী, কবি শহিদুল ইসলাম রতন প্রমূখ।

উপস্থিত সকলের উন্মুক্ত মতামত
প্রকাশ করার মধ্য দিয়ে নেত্রজল সাহিত্য ম্যাগাজিন এর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের তারিখ আগামী ২৬ ডিসেম্বর ২০২৫ ইং নির্ধারণ করা হয়।
সেই সঙ্গে এবারের অনুষ্ঠানে উপহার স্বরূপ থাকছে ম্যাগাজিন, ক্রেষ্ট,কলম,সনদ।
সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে দুর দুরান্ত থেকে আগত আমন্ত্রিত সকল কবি সাহিত্যিকদের অগ্ৰাধিকার দেয়া হবে তারা যেন তাদের লেখা কবিতা স্বতঃস্ফূর্তভাবে আবৃত্তি করতে পারে। অনুষ্ঠানের বেশিরভাগ সময় তাদের জন্য বরাদ্দ থাকবে। মুক্ত মতামত আলোচনা পর্যালোচনা করে এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য যে,সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলা একাডেমি কর্তৃক অমর একুশে বইমেলা-২০২৬ এর তারিখ আগামী ১৭ই ডিসেম্বর ২০২৫ থেকে ১৭ই জানুয়ারি ২০২৬ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গা পূজার পরে হাতে যথেষ্ট সময় থাকছে। সবকিছু মিলিয়ে ধারণা করা হচ্ছে, নেত্রজল সাহিত্য ম্যাগাজিন এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী
অনুষ্ঠান বিগত বছরগুলোর চেয়ে কবি সাহিত্যিক ও সাহিত্যপ্রেমীদের পদচারণায় মুখরিত হয়ে নেত্রজলের হলরুম কানায় কানায় পূর্ণ হবে।
গুণীজনদের সরব উপস্থিতিতে সাফল্যমন্ডিত হবে নেত্রজল।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট