1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
চিরকুট লেখার আগেই হত্যা করা হয়েছিল শিশু জায়ানকে, ক্ষোভে খুনিদের বাড়ি ঘর ভাংচুর জনতার। বান্দরবানের নীলগিরি অনাথাশ্রমে এপেক্সের যৌথ সেবা কার্যক্রম অনুষ্ঠিত। পটিয়ায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির ১৬ পূর্তি অনুষ্ঠানে গুণীজনের মিলনমেলা পটিয়ার জান্নাতুল নাঈম কবরস্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। ২০২৬-২৭ বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি, অন্যথায় আমরণ অনশনের ঘোষণা ফ্যান বিতরন অনুষ্ঠানে ডা: এ টি এম রেজাউল করিম প্রয়াস সুবিধাবঞ্চিত মানুষের আস্তার ঠিকানা রাউজানে দুলাল-রেনু ফাউন্ডেশনের অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠান সম্পন্ন আবারও বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম শাহী জামে মসজিদ মুসল্লি পরিষদের সভা মসজিদ পরিদর্শনে প্রধানমন্ত্রী ও ধর্মমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত কবিতাঃ “বাবা” মোহাম্মদ আব্দুল হাকীম

নাইক্ষ্যংছড়িতে বিজিবি অভিযানে অস্ত্রসহ এক ডাকাত গ্রেফতার

  • সময় শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৩৯ পঠিত

আনোয়ার হোছাইন

(নাইক্ষ্যংছড়ি) বান্দরবানঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জাহেদুল ইসলাম রাব্বি (১৮) নামের এক ডাকাত’কে অস্ত্রসহ গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাইশারী ইউনিয়নের নারিচবুনিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় ধৃত ডাকাতের কাছ থেকে দেশীয় তৈরি একটি আগ্নেয়াস্ত্র ও এ্যামোনিশন (৩ রাউন্ড গুলি) জব্দ করা হয়।

আটক জাহেদুল ইসলাম রাব্বি (১৮) বাইশারী ইউনিয়নস্থ পশ্চিম নারিচবুনিয়া এলাকার লাল মিয়ার ছেলে।

ধৃত জাহেদুল ইসলাম রাব্বি’র (১৮)  স্বীকারোক্তিতে জানা যায় , ডাকাত টিমের একজন সক্রিয় সদস্য হিসেবে বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ  (ওসি) মাসরুরুল হক জানান, ১১ বিজিবি অভিযান পরিচালনা করে বাইশারী ইউনিয়নের নারিচবুনিয়া থেকে জাহেদুল ইসলাম রাব্বি (১৮) নামের এক ডাকাতকে গ্রেফতার করে থানায় সোপর্দ করেছে। সে ডাকাত দলের প্রধান লেংড়া আবছারের টিমে সক্রিয় সদস্য হিসেবে বিভিন্ন এলাকায় ডাকাতি ও অপকর্ম করে আসছিল। তার বিরুদ্ধে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট