1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক সমাজের জটিলতা নিরসনে সংলাপের আশ্বাস এমপি আবু সুফিয়ানের বরুমতির বাঁকে ও লেখক-পাঠকের প্রত্যাশা’ এবং ‘স্বাধীনতা ও আমাদের গর্ব’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বোয়ালখালীতে যুব রেডক্রিসেন্টের ইফতার ও দোয়া মাহফিল হাটহাজারীতে সশস্ত্র হামলা লুটপাট ও হত্যাচেষ্টার অভিযোগে ১২ জনের বিরুদ্ধে আদালতে মামলা আঞ্জুমানে খুদ্দামুন নাস শারজাহ্ শাখার উদ্যােগে পবিত্র শোহাদায়ে বদর ও ইফতার মাহফিল সম্পন্ন ডেঙ্গু প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানালেন চট্টগ্রাম জেলা প্রশাসক সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকায় ইফতার ও দোয়া মাহফিল চাউলের কার্ডের কথা বলে বোয়ালখালীতে ৬০ বছরের বৃদ্ধার স্বর্ণালংকার লুট নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় হত দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ ভূমি জরিপ উন্নয়ন সংস্থা চট্টগ্রাম জেলা শাখার ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত

নামিদামি ব্র্যান্ডের মোড়কে ভেজাল আইসক্রিম, ফাঁস করল ভ্রাম্যমাণ আদালত

  • সময় বুধবার, ৭ মে, ২০২৫
  • ৩১৬ পঠিত

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অস্বাস্থ্যকর ও অবৈধ উপায়ে আইসক্রিম ও মিষ্টি উৎপাদনের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা এবং একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এসময় তিনি বলেন, উপজেলার সদরের খাদ্য গুদামের পাশে একটি গোপন আইসক্রিম কারখানায় নামিদামি ব্র্যান্ড—কোয়ালিটি, ইগলু, পোলার ও হ্যাজেলনাট—এর মোড়ক ব্যবহার করে আইসক্রিম তৈরি করা হচ্ছিল। এসব ভেজাল ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ আইসক্রিম বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে সরবরাহ করা হচ্ছিল।

অভিযানে কারখানাটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়ে উত্তম চৌধুরী নামে এক ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়। একইসঙ্গে কারখানায় উৎপাদিত সব আইসক্রিম ধ্বংস করা হয়।

অন্যদিকে, একইদিন পশ্চিম গোমদন্ডী ৮ নং ওয়ার্ডের চরখিজিরপুর এলাকায় অবস্থিত ‘আলো বেকারি অ্যান্ড সুইটসে’ অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটি অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করছিল। এজন্য প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং মিষ্টির জন্য ব্যবহৃত শিরা ধ্বংস করা হয়।

অভিযানে বোয়ালখালী থানা পুলিশ, পৌরসভা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা সহযোগিতা করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট