1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিবাদে চট্টগ্রামে আইনজীবীদের মানববন্ধন ১৭ বছরেও সংস্কার হয়নি পটিয়ার বড়লিয়া খাঁন বাড়ী সড়ক — জনদুর্ভোগ চরমে, দ্রুত উন্নয়নের দাবি। আনোয়ারার কৃতি সন্তান ওমান প্রবাসী ব্যাবসায়ী মোহাম্মদ সাদেক হাসান সমাজ সেবায় ও মানবিক কাজে বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক প্রদান  আনোয়ারায় হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লামায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন চন্দনাইশ প্রেস ক্লাবের ইফতার মাহফিল পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল ও রমজান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। বোয়ালখালীতে অভিবাসী স্টেকহোল্ডারদের সাথে সহযোগিতা কর্মশালা অনুষ্ঠিত দুবাই মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি চাতুয়া শাখার ইফতার মাহফিল বাঘাইছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

নিজাম উদ্দিন হাজারী’র মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে ফেনী বিএমএসএফ’র স্মারকলিপি প্রদান

  • সময় শনিবার, ৭ মে, ২০২২
  • ৪১১ পঠিত

পলাশ সেন, মহানগর প্রতিনিধিঃ

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ফেনী জেলা কমিটির উদ্যোগে ফেনী ২ (সদর) আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী এমপির মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

শুক্রবার দুপুরে গণমাধ্যম সপ্তাহ রাষ্ট্রীয় স্বীকৃতি ও ১৪ দফা বাস্তবায়নের দাবিতে এ স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ফেনী জেলার সভাপতি (ভারপ্রাপ্ত) ইসহাক চৌধুরী ( দৈনিক সন্ধাবাণী) , সাধারণ সম্পাদক হাসনাত তুহিন (দৈনিক সূর্যোদয়) , কোষাধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) মোঃ মাসুম বিল্লাহ ভূঁইয়া ( দৈনিক সরেজমিন বার্তা) , নির্বাহী সদস্য আবদুল কাইয়ুম নিশান (ফেয়ার বার্তা), জিয়া উদ্দিন সোহাগ ( সাপ্তাহিক উদয়), এম এ রহমান দুলাল ( দৈনিক বসুন্ধরা) প্রমূখ।

উল্লেখ্য, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ৬বছর ধরে ১-৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ উদযাপন করে আসছে। সপ্তাহটিকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রতিবছর মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করে আসছে। এবছর গত ২৪ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত স্থানীয় সংসদ সদস্যের মাধ্যমে স্মারকলিপি প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে।

গণমাধ্যম সপ্তাহের প্রবক্তা ও বিএমএসএফ প্রতিষ্ঠাতা আহমেদ আবু জাফর সংগঠনের দেশের সকল শাখা, বিভিন্ন সাংবাদিক সংগঠনসমুহের প্রতি সপ্তাহটির রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে জোড়ালো দাবি তোলাসহ স্মারকলিপি প্রদানের আহবান জানিয়েছেন। তিনি বলেন, দেশে বিভিন্ন পেশাজীবিদের জন্য নানামুখী সপ্তাহ এবং দিবস রয়েছে যা রাষ্ট্রীয় ভাবে উদযাপিত হয়; পক্ষান্তরে সাংবাদিকদের জন্য কিছুই নেই। বিএমএসএফের পক্ষ থেকে জাতীয় গণমাধ্যম সপ্তাহটির রাষ্ট্রীয় স্বীকৃতি চাওয়া হচ্ছে, আমরা আশা করছি সাংবাদিকদের প্রাণের দাবিটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবেচনা করবেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট