1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনামঃ
অসহায় প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ–সুবিধা নিয়ে,প্রবাসীদের শেয়ারহোল্ডারে চট্টগ্রামে আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণের উদ্যোগ বোয়ালখালীতে ৮২ কেন্দ্রে পৌঁছালো নির্বাচনী সরঞ্জাম আই লাভ বোয়ালখালীর উদ্বোধন নির্বাচন সামনে রেখে বোয়ালখালীতে যৌথ বাহিনীর মহড়া নিরাপত্তার চাদরে ঢেকে গেছে বন্দরনগরী চট্টগ্রাম আনোয়ারায় ইয়াবাসহ কৃষকদলের আহবায়ক আটক চট্টগ্রাম ৮ আসনের প্রার্থী সৈয়দ মুহাম্মদ হাসান এ নির্বাচন ব্যর্থ হলে এদেশের মানুষ অভিশাপ দিবে বাঘাইছড়িতে নির্বাচন প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত আলোকিত মানুষের জীবনী (হযরত মাওলানা আলহাজ্ব নুর মোহাম্মদ সাহেব ) আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বর্ণাঢ্য গণমিছিল ও পথসভায় জনসমর্থনের দৃশ্যমান বহিঃপ্রকাশ

পটিয়ায় সচেতন নাগরিক ফোরামের পক্ষ থেকে স্কুলের লাইব্রেরির জন্য বই উপহার

  • সময় সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৬ পঠিত

 

পটিয়া সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে উপজেলার আজিম পুর উচ্চ বিদ্যালয়ে লাইব্রেরি স্থাপনের জন্য বিনামূল্যে বই উপহার দেয়া হয়। গত ৩০ আগষ্ট শনিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃদুল দাশ এর সভাপতিত্বে ও পটিয়া সচেতন নাগরিক ফোরাম এর যুগ্ন সদস্য সচিব আলমগীর আলমের পরিচালনায় এ উপলক্ষ্যে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এতে সম্মানিত অতিথি ছিলেন পটিয়া খলিলুর রহমান ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ ও পটিয়া সচেতন নাগরিক ফোরামের প্রধান উপদেষ্টা মো: আবু তৈয়ব, পটিয়া সচেতন নাগরিক ফোরাম এর প্রধান সম্ময়কারী, কানাডা প্রবাসী সাংবাদিক মফিজুল ইসলাম বাবলু চৌধুরী, পটিয়া সচেতন নাগরিক ফোরামের আহবায়ক এডভোকেট জসীম উদ্দিন, যুগ্ন আহবায়ক পটিয়া স্টেশন রোড ব্যাবসায়ী সমিতির সভাপতি নুরুল আলম,পটিয়া সচেতন নাগরিক যুব ফোরাম আহবায়ক মুনির উদ্দিন মুহাম্মদ ইখতিয়ার, ছাত্র ফোরাম আহবায়ক নাফিজ করিম চৌধুরী,বক্তব্য রাখেন স্থানীয় ইউপি মেম্বার সাইফুল ইসলাম, পটিয়া সচেতন নাগরিক ফোরাম এর সদস্য মো:রুবেল আরমান, জমির উদ্দিন, আমান উল্লাহ, এস এম আবু হেনা, মোহাম্মদ আজম, শিক্ষক আবু জাফর, রাবেয়া বেগম, দেবব্রত দাশ, হাফেজা বেগম, মোহাম্মদ রাশেদ, শামীম আকতার প্রমুখ।
এতে বক্তারা বলেন মানুষ সামাজিক জীব সমাজবদ্ধ হয়েই মানুষকে বেঁচে থাকতে হয়। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষার্থীদের সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে ও নাগরিকের অধিকার নিশ্চিত করার লক্ষে গঠিত হয়েছে পটিয়া সচেতন নাগরিক ফোরাম।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর মেধাবী শিক্ষার্থী হিসাবে তৈরি করতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।
পরে স্কুলের লাইব্রেরি স্থাপনে শতাধিক বই উপহার হিসেবে প্রধান শিক্ষকের হাতে তুলে দেন পটিয়া সচেতন নাগরিক ফোরামের প্রধান সমন্বয়কারী মফিজুল ইসলাম বাবলু চৌধুরী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট