1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

পটিয়া ব্যাপটিষ্ট চার্চের শিক্ষার্থীদের নিয়ে এপেক্স ক্লাব অব পটিয়ার ফল উৎসব।

  • সময় সোমবার, ৯ জুন, ২০২৫
  • ৫১৭ পঠিত

মধুমাসে দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব পটিয়ার আয়োজনে ১০০ জন সুবিধাবঞ্চিত ব্যাপটিষ্ট চার্চের শির্ক্ষাথীদের নিয়ে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

এপেক্স ক্লাব অব পটিয়ার প্রেসিডেন্ট এপেক্সিয়ান মোঃ আলমগীর আলম এর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি-৩ এর সঞ্চালনায় ৮ ই জুন (রবিবার) পটিয়া উপজেলার ব্যাপটিষ্ট চার্চের ১০০ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে এ ফল উৎসব অনুষ্ঠিত হয়।

এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের পিএনএসডি অধ্যক্ষ এপে. এস কে দত্ত অনুপ , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশ জেলা – ৩ এর গভর্নর এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল হাকিম রানা,কানাডা প্রবাসী সাংবাদিক মফিজুল ইসলাম বাবলু,এপেক্স বাংলাদেশের এনইএস এপে. লিয়াকত আলী, ব্যাপটিষ্ট চার্চের পরিচালক বাবু প্রদীপ দাশ।

বক্তব্য রাখেন পটিয়া ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে.মো জসিম উদ্দিন,ডিস্ট্রিক্ট এডিটর এপে. মোহাম্মদ আবু সাঈদ তালুকদার খোকন, পরিচালক মোঃ কায়সার আলম পটিয়া ক্লাবের ট্রেজারার এপে. মোরশেদুর রেজা,সার্ভিস ডাইরেক্টর এপে. আবদুল্লাহ ফারুক রবি, এপে. আবদুর রহিম খন্দকার, এপে. এস এম আবু হেনা,এপে. নাঈম আলমদার, এপে.মো: রুবেল, এপে. নাফিজ করিম চৌধুরীসহ প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা গভর্নর এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান বলেন, ‘দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমরা এই আয়োজনটি করেছি। বিদেশি ফল বাংলাদেশে আমদানি করা হয় বেশি। কিন্তু দেশীয় ফলের মধ্যে বেশি পুষ্টিগুণ রয়েছে। আর এই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমরা প্রতি বছর এই আয়োজন করব।’ ব্যাপটিষ্ট চার্চের
শিক্ষার্থী পায়েল বলেন, ‘এ উৎসবে এসে ভালো লাগছে। ক্লাবের উদ্যোগে মৌসুমী ফল গুলো খেতে পারছি। উদ্যোগটা খুবই ভালো। আশা করি ভবিষ্যতে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’

চার্চের পরিচালক প্রদীপ দাস বলেন,সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীদের বিভিন্ন রকমের ফল খাওয়ানোর মাধ্যমে তাদের জন্য যে অবদান এপেক্স ক্লাব অব পটিয়া রেখে চলেছেন তা অনুকরণীয় দৃষ্টান্ত। প্রতিটি মানুষের উচিত এ ধরনের মহতি উদ্যোগ নিয়ে এগিয়ে আসার।
পরে শিক্ষার্থীদের আম,জাম,কাঁঠাল ,আমলকি,ড্রাগন ফল, কলা,আনারস,লিচু,পানি ফলাহ হরেক রকমের মৌসুমী ফল খাওয়ানো হয় এবং ব্যাপটিষ্ট চার্চের আঙ্গিনায় জেলা গভর্নরের নেতৃত্বে একটি স্মারক বৃক্ষরোপণ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট