1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
পাহাড়ধস ঝুঁকি মোকাবিলায় ১০০ পরিবারকে সেভ দ্য চিলড্রেন ও ইপসার আর্থিক সহায়তা বোয়ালখালীতে পানিবন্দী ২৫০ পরিবারে খাদ্য সহায়তা দিলেন এমপি এরশাদ উল্লাহ চট্টগ্রামের জলাবদ্ধতা: প্রকৃতির সতর্কবার্তা -মোহাম্মদ শাহজাহান বোয়ালখালীতে পাহাড়ি ঢলে ভেসে দিনমজুর নিখোঁজ স্টেশন পরিস্কার করে দিন চলত বুবির, ছিনতাইকারীর হামলায় মর্মান্তিক মৃত্যু ভূজপুরে সদর দপ্তর রেখে ফটিকছড়ি উত্তর উপজেলার গেজেট প্রকাশ প্রয়াস উপদেষ্টা রোটারিয়ান সৈয়দা কামরুন নাহার প্লাটিনাম প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড অর্জন লন্ডন বাংলা বই মেলা পর্ষদ ও সৃষ্টি বিশ্বময়ের দুইদিন ব্যাপী উৎসব সম্পন্ন পটিয়া পৌরসভায় টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা পরিদর্শন করলেন মেয়র পদপ্রার্থী হাজী আবুল বশর সিআইপি। প্রথম বারের মতো আসামে দুর্গাপূজার অনুষ্ঠান করতে যাচ্ছে চট্টগ্রামের স্বনামধন্য সনাতনী ব্যান্ড টিম বৃষ্টি

পাহাড়ধস ঝুঁকি মোকাবিলায় ১০০ পরিবারকে সেভ দ্য চিলড্রেন ও ইপসার আর্থিক সহায়তা

  • সময় শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১৯ পঠিত

টানা বর্ষণ ও সম্ভাব্য পাহাড়ধসের ঝুঁকিতে থাকা চট্টগ্রাম মহানগর ও বাঁশখালীর ১০০টি পরিবারকে আগাম আর্থিক সহায়তা প্রদান করেছে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা)। জার্মান ফেডারেল ফরেন অফিসের অর্থায়নে এবং সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় বাস্তবায়িত ‘Child-Centred Anticipatory Action for Better Preparedness of Communities and Local Institutions in Northern and Coastal Areas of Bangladesh’ প্রকল্পের আওতায় এ সহায়তা দেওয়া হয়।

প্রকল্প সূত্রে জানা যায়, আবহাওয়া ও দুর্যোগের পূর্বাভাস বিশ্লেষণের ভিত্তিতে ভূমিধসের ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় ‘নো রিগ্রেট (No Regret) পলিসি’ অনুসারে আগাম প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণ করা হয়। এর অংশ হিসেবে ৮ জুলাই চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় এবং ৯ জুলাই বাঁশখালী উপজেলার পাহাড়ধস-ঝুঁকিপূর্ণ অঞ্চলে বসবাসকারী ১০০টি পরিবারকে নগদ সহায়তা প্রদান করা হয়।

সহায়তাপ্রাপ্তদের মধ্যে ৮৪টি পরিবারকে শর্তহীন নগদ সহায়তা (Unconditional Cash Assistance) এবং ১৬ জন ক্ষুদ্র নারী উদ্যোক্তাকে শর্তযুক্ত নগদ সহায়তা (Conditional Cash Assistance) হিসেবে জনপ্রতি ৬ হাজার টাকা করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানান, এই সহায়তার মাধ্যমে পরিবারগুলো সম্ভাব্য দুর্যোগের আগেই নিরাপদ স্থানে সরে যাওয়া, খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ এবং জীবিকা সুরক্ষার উদ্যোগ গ্রহণ করতে পারবে।

পাহাড়ধসের পূর্বাভাস পাওয়ার পর প্রকল্পের বিভিন্ন পর্যায়ের  কর্মকর্তা, কর্মী ও স্বেচ্ছাসেবকেরা ঝুঁকিপূর্ণ পাহাড়ি বসতিতে বসবাসকারী পরিবারগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ করেন। পাশাপাশি সচেতনতামূলক প্রচারণা, ঝুঁকি মূল্যায়ন, নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ এবং স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে সমন্বিত প্রস্তুতিমূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

বর্তমানে প্রকল্পটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৭ নং পশ্চিম ষোলশহর, ৮ ননগ শুলকবহর, ৯ নং উত্তর পাহাড়তলী ও ১৪ নং লালখান বাজার ওয়ার্ডে বাস্তবায়িত হচ্ছে। একই সঙ্গে বাঁশখালী উপজেলার পুকুরিয়া, সাধনপুর, কালীপুর ও বৈলছড়ি ইউনিয়নেও কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সহায়তাপ্রাপ্তদের একজন দ্বীন মোহাম্মদ বলেন, “২০২৩ সালে চট্টগ্রামের ষোলশহর এলাকায় পাহাড়ধসে আমার ছেলে আবু রায়হান নিহত হয়। সে সময় আর্থিক সংকটের কারণে পরিবার নিয়ে নিরাপদ স্থানে সরে যেতে পারিনি। পাহাড়ধস কতটা ভয়াবহ হতে পারে, তা আমি নিজের জীবনে অনুভব করেছি। তিনি মনে করেন আগাম এই সহায়তা ঝুঁকির সময়ে  পাহাড়ে বসবাসরত মানুষদের নিরাপদ সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।

ইপসার প্রকল্প ব্যবস্থাপক আক্তার বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাবে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় পাহাড়ধসের ঝুঁকি বাড়ছে। এ বাস্তবতায় পূর্বাভাসভিত্তিক আগাম পদক্ষেপ, স্থানীয় জনগণের অংশগ্রহণ এবং সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা উদ্যোগ মানুষের জীবন ও সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আগাম নগদ সহায়তা ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে সময়োপযোগী ও নিরাপদ সিদ্ধান্ত গ্রহণে সক্ষম করবে বলে আমি বিশ্বাস করি।

উল্লেখ্য প্রকল্পের আওতায় ইতোপূর্বেও (২০২৫)  সংশ্লিষ্ট এলাকার বহু পরিবারকে নগদ সহায়তা, হাইজিন কিট ও কিচেন কিট প্রদান করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট