1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
রোটারি ক্লাব অব চিটাগং খুলশী সেন্ট্রালের সভা অনুষ্ঠিত চন্দনাইশে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত দুর্যোগের আগাম পদক্ষেপে ইপসা ‘র পাইলট প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের জনপ্রিয় সামাজিক সংগঠন আদর্শ ছাত্র ও যুব সমাজ এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন। কর্ণফুলী আবাসিকে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক

পেশাগত জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান প্রেস ক্লাবের ইফতার মাহফিল ইউএনও

  • সময় শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ২৩৫ পঠিত

বোয়ালখালী প্রতিনিধি:

বোয়ালখালী প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) উপজেলা বিআরডিবি হল রুমে আয়োজিত এ মাহফিল প্রেস ক্লাবের সভাপতি এসএম মোদ্দাচ্ছেরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

লন্ডন প্রবাসী সৈয়দ মোহাম্মদ একরামুল হকের সৌজন্যে আয়োজিত এই অনুষ্ঠানে ক্লাবের নির্বাহী সদস্য এম এ মন্নানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রহমত উল্লাহ, অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী, উপজেলা জামায়াতের সেক্রেটারি ইমাম উদ্দীন ইয়াছিন, সাংবাদিক মুজাহিদুল ইসলাম, নাজিম উদ্দীন, শাহীনুর কিবরিয়া মাসুদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা (বিআরডিবি) জহির উদ্দীন ভূঁইয়া, শিক্ষক নজির আহমদ, ইউপি সদস্য হাসান চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এস এ রাসেল ও জামায়াত নেতা সাইদুল আলম।

বক্তারা বলেন, “ধর্মীয় অনুশাসন মেনে চলা এবং ধৈর্য ও সংযমের চর্চা আমাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে শৃঙ্খলা ও নৈতিকতা প্রতিষ্ঠায় সহায়ক হবে। রমজানের শিক্ষা আমাদের সমাজ থেকে বিশৃঙ্খলা ও কুলষতা দূর করতে সহায়তা করবে।”

অনুষ্ঠানের শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কাজী শাহী এমরান কাদেরী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট