1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে ১২০০ কৃষকের মাঝে আমন ধান বীজ ও সার বিতরণ বোয়ালখালীতে মৎস্যচাষিদের মাঝে চাষ উপকরণ বিতরণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ লাখ টাকার র‍্যাবিস ভ্যাকসিন রিহ্যাবে সোশ্যাল ওয়েলফেয়ার কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অল্প সময়েই মিলল পরিচয়: পটিয়ায় অজ্ঞাত নারীর মরদেহ শনাক্ত পটিয়ায় অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার, বিষপানে মৃত্যুর ধারণা। মাওলানা মাহমুদুল হাসান’র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে পঞ্চায়েত মুসল্লিদের মানববন্ধন পটিয়া পৌরসভার নাগরিক সমস্যার সমাধান চেয়ে প্রশাসকের কাছে স্মারকলিপি। গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সভাপতি হলেন শওকত আলম কানুনগোপাড়া ড. বিভূতি ভূষণ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নুরুন্নবী চৌধুরী

প্রধান উপদেষ্টার আমন্ত্রণেই রাজনৈতিক নেতারা যুক্তরাষ্ট্রে তার সফরসঙ্গী: প্রেস সচিব।

  • সময় বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯৯ পঠিত

মোঃ শেখ ফরিদ ।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এবার তার সফরসঙ্গীর তালিকায় চার রাজনৈতিক নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। যাদের মধ্যে বিএনপির দুইজন, জামায়েতের একজন এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একজন নেতা রয়েছে।

তারা হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।

এই রাজনৈতিক নেতারা প্রধান উপদেষ্টার আমন্ত্রণেই যুক্তরাষ্ট্র সফরে তার সঙ্গী হচ্ছেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। তার মতে, এবারের জাতিসংঘ অধিবেশন খুবই গুরুত্বপূর্ণ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

শফিকুল আলম জানিয়েছেন, নির্বাচন কমিশনের দুইটি আইন সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে অন্তবর্তী সরকার। ইসি সচিবালয় আইন-২০০৯ এর ৫ নম্বর ধারা সংশোধনের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। নির্বাচন কমিশনের কাজকে গতিশীল করার জন্যই তা করা হয়েছে।

এছাড়া, মোট ৭৭টি গুরুত্বপূর্ণ সংস্কারের মধ্যে ২৪টি বাস্তবায়ন ও ১৪টি আংশিক বাস্তবায়ন হয়েছে বলে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট