1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
রোটারি ক্লাব অব চিটাগং খুলশী সেন্ট্রালের সভা অনুষ্ঠিত চন্দনাইশে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত দুর্যোগের আগাম পদক্ষেপে ইপসা ‘র পাইলট প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের জনপ্রিয় সামাজিক সংগঠন আদর্শ ছাত্র ও যুব সমাজ এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন। কর্ণফুলী আবাসিকে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক

প্রবাসেই লিভার রোগে মৃত্যুবরণ করলেন বাইশারী’র রেমিটেন্স যোদ্ধা:চারদিন পর দাফন

  • সময় শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৩৫৬ পঠিত

আনোয়ার হোছাইন,(নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধিঃ

পাহাড়ি জনপদ নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী’র খুরশেদ আলম প্রকাশ (বাশি আলম) (৪৫) নামের এক রেমিট্যান্স যোদ্ধা লিভার রোগে ভোগে প্রবাসেই মৃত্যু করেছেন।

গত শুক্রবার (৪ এপ্রিল) বাংলাদেশ সময় ভোর আনুমানিক সাড়ে ৫ টার দিকে সৌদি আরবের এক সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত খুরশেদ আলম (বাশি আলম) বাইশারী ইউনিয়নস্থ ৪ নং ওয়ার্ড’র উত্তর করলিয়ামুরা আসদ আলী কারবারি পাড়ার বাসিন্দা বলে জানা যায়।

মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে লিভারের জটিল রোগে আক্রান্ত ছিলেন এবং প্রবাসে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। তার চিকিৎসার খরচ মেটাতে পরিবার বাংলাদেশ থেকে কয়েক লাখ টাকা পাঠিয়েছিল, তবে সব চেষ্টা ব্যর্থ হয়ে যায়। মৃত্যুর পর হাসপাতাল থেকে ছাড়পত্র নিতে সময় লাগে প্রায় চার দিন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র বাংলাদেশ থেকে পাঠাতে হয়। অবশেষে সব প্রক্রিয়া সম্পন্ন করে সৌদি আরবের এক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

পারিবারিক সুত্রে জানা যায়, তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধিরাও তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট