1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম-১৪ আসনের জননন্দিত মানবিক এমপি আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ মহোদয় সমীপে খোলা চিঠি বাঁশখালীতে বন্যাদুর্গতদের মাঝে টিন খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ খেলার মাধ্যমে লিঙ্গ সমতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সমতার ছক্কা’ কার্যক্রম অনুষ্ঠিত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার সাতকানিয়ায় বন্যাদুর্গত মানুষের মাঝে এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্টের ত্রাণসামগ্রী বিতরণ ফটিকছড়িতে ধান রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু দগ্ধ হয়ে নিহত দিদারের স্বজনদের পাশে সাংসদ এরশাদ উল্লাহ বানভাসী দক্ষিণ চট্টগ্রামের পাশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁশখালি খানখানাবাদ এলাকায় বিনামূল্যে স্বাস্থ্য সেবা, ঔষধ বিতরণ , খাদ্য বিতরণ, কোরআন বিতরণ, শিক্ষা সামগ্রী বিতরণ বিশ্ব বন্ধু ৯৪ পরিবারের কমিটি গঠিত-

বাঁশখালীতে বন্যাদুর্গতদের মাঝে টিন খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

  • সময় রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৭৮ পঠিত

 

বন্দর থানাস্থ ঐতিহ্যবাহী মাদ্রাসা-এ তৈয়্যবিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাযিল প্রাক্তন শিক্ষার্থীদের আহ্বায়ক কমিটির উদ্যোগে এবং অর্থায়নে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে সহায়তা হিসেবে ১৭ জুলাই ২০২৬, শুক্রবার ঢেউটিন, খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

এতে ত্রাণ আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এসব সামগ্রী পৌঁছে দেন। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেওয়া হয় এবং তাদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। সাম্প্রতিক বন্যায় বাঁশখালীসহ চট্টগ্রামের বিভিন্ন জেলায় বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সরকারি ও বেসরকারি পর্যায়ে ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

ত্রাণ বিতরণ কর্মসূচি সফল করায় আহ্বায়ক কমিটি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন-  দুর্যোগ মোকাবিলায় সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, শিল্প প্রতিষ্ঠান এবং সরকারের সংশ্লিষ্ট সংস্থা গুলোকে আরও সমন্বিতভাবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। বিশেষ করে যাদের ঘরবাড়ি, জীবিকা ও নিত্যপ্রয়োজনীয় সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে দ্রুত তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে সবাইকে সামাজিক ও মানবিক দায়িত্ব পালন করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

আহ্বায়ক কমিটি আরও জানায়, মানবতার সেবায় তাদের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের এই মহৎ উদ্যোগে সহযোগিতার জন্য আরো এগিয়ে আসার আশা ব্যক্ত করেন।

ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করেছেন আহবায়ক ইমাম হোসাইন (২০১২), সিনিয়র যুগ্ম আহবায়ক আহসান উল্লাহ (২০০৭), সদস্য এম এ আল মামুন (২০০৭), মোহাম্মদ হেলাল উদ্দিন (২০০৮) ইফতাহুল তালুকদার (২০১৬), আবু সাইফ(২০১১), মুহাম্মদ রিয়াদুল হক(২০১২), শামীমুল ইসলাম (২০১৬), রাকিবুল ইসলাম রাকিব (২০১৮) অতিথি মশাররফ হোসেন, মহিউদ্দিন বাংলা (২০২৩) প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট