1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
আলমগীর আলম এপেক্স বাংলাদেশের ন্যাশনাল এক্সিকিউটিভ সেক্রেটারি নির্বাচিত। চাটগাঁইয়্যা নওজোয়ান’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাঘাইছড়িতে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে। পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস লাগিয়ে গৃহবধূর আত্মহত্যা চট্টগ্রাম মহানগরে জাতীয় নাগরিক পার্টির ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা। সাংবাদিক ঐক্য ও নৈতিকতার অঙ্গীকারে বিজেসি’র ঈদ পুনর্মিলনী সম্পন্ন মহান মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদের স্বাধীনতা দিবস উদযাপন টইটং আলহেরা মডেল একাডেমির স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন ডাক বাংলা সাহিত্য একাডেমি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত জনপ্রিয়তায় শীর্ষে ৩ নং মাহমুদপুর ইউনিয়নর চেয়ারম্যান প্রার্থী নুরে আলম তালুকদার রুনু

বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলনের পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত।

  • সময় বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ৪১৩ পঠিত

ইসমাইল ইমন, চট্টগ্রাম প্রতিনিধিঃ

বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন (বাপসা)’র বিশ্ব পরিবেশ দিবস ২০২২ উদযাপন ও সন্মেলন অনুষ্ঠিত।
৮ই জুন বুধবার নগরীর শিল্প কলা একাডেমি মিলনায়তনে বিকেল ৩ টায় বাপসা’র কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক উত্তম কুমার আর্চায্যের সঞ্চালনায় ও পরিবেশ সুরক্ষা আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি, চট্টগ্রাম গণঅধিকার ফোরামের মহাসচিব এম এ হাসেম রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীত ও সীতাকুণ্ডে নিহত শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: মাহফুজুর রহমান (বীর মুক্তিযোদ্ধা) (চেয়ারম্যান বাংলাদেশ মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র -ট্রাস্ট চট্টগ্রাম)
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ ইদ্রিসআলী, ড.এম.আতিকুর রহমান, প্রফেসর ড. মনজুরুল কিবরীয়া, প্রফেসর ড:মোঃ:আলী আজাদী, প্রফেসর মিয়া মোহাম্মদ ইউসুফ চৌধুরী, নাজিম উদ্দিন (ভিপি চাকসু) মোঃ একরামুল করিম, প্রফেসর ড.এম এ গফুর,এডভোকেট আয়েশা আক্তার সানজী,
এতে পরিবেশ সুরক্ষায় সময় উপযোগী পরিকল্পনার বিষয়ে বক্তব্য রাখেন পরিবেশ সংগঠক ও সাংবাদিক আ.স.ম. রাজীব, ফারুক আবদুল্লাহ (চীফ রিপোর্টার দৈনিক পূর্বদেশ) বিপ্লব পার্থ,মাঈনুল ইসলাম, লিয়াকত আলী(খোকন) খোরশেদ আলমদার, নোমান উল্লাহ বাহার(ছাত্র ও পরিবেশ সংগঠক) সোহেল মোঃ ফকরুদ্দীন (কবি, সাহিত্যিক ও গবেষক) এনামুল হক,ওসমান গনি,মুজিবুল্লাহ তুষার, নাসরিন এ্যাভি ও এ.কে.এম আবু ইউসুফ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন পরিবেশ সুরক্ষায় প্রথমে নিজেদের সচেতনতা জরুরি এবং সেইসাথে নিজ নিজ পরিবার থেকে এ আন্দোলন শুরু করতে হবে ময়লা আবর্জনা বর্জ্য ফেলার ব্যাপারে পরিবারের সদস্য ও আশে,পাশের প্রতিবেশীদের সচেতন করতে হবে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি পরিবেশ রক্ষায় অবদান রাখায় উপস্থিত অতিথিদের স্মৃতির মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সেই সাথে পরিবেশ বিষয়ক রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় উত্তীর্ণদের মাঝে সম্মাননা ও সনদ তুলে দেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট