1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
ঘাসিয়ার পাড়া মডেল মহল্লা কমিটির কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন বিশ্ববন্ধু ৯৪ পরিবারের প্রতিষ্ঠাতা এস এম তোফাজ্জল হোসেনের জন্মদিন পালিত হালদা, খাদ্যনিরাপত্তা ও আমাদের নৈতিক সংকট -মোহাম্মদ আনাস প্রতি শুক্রবার অসহায় দিনমুজুরদের একবেলা খাবার খাওয়ান পটিয়ার নুরুল আলম সওদাগর। বিএনপি পরিবারকে ফাঁসাতে যুবলীগ নেতার ‘বিষপান নাটক, ১৭ বছরের জমি দখল, ব্ল্যাকমেইল ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন চিরকুট লেখার আগেই হত্যা করা হয়েছিল শিশু জায়ানকে, ক্ষোভে খুনিদের বাড়ি ঘর ভাংচুর জনতার। বান্দরবানের নীলগিরি অনাথাশ্রমে এপেক্সের যৌথ সেবা কার্যক্রম অনুষ্ঠিত। পটিয়ায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির ১৬ পূর্তি অনুষ্ঠানে গুণীজনের মিলনমেলা পটিয়ার জান্নাতুল নাঈম কবরস্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। ২০২৬-২৭ বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি, অন্যথায় আমরণ অনশনের ঘোষণা

মহান মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদের স্বাধীনতা দিবস উদযাপন

  • সময় রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৯৫ পঠিত

 

বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ, সিলেট জেলা শাখা কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শনিবার ২৮ মার্চ সিলেট জিন্দাবাজার ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারের সুপ্রীম “ল” চেম্বারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবীর জেনারেল আতাউল গণি ওসমানীর অবদান তুলে ধরা হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ডক্টর এম. এ. মোশতাক এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য-সচিব মোহাম্মদ আসাদুল হক আসাদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সংগঠনের সদস্য সাব্বির আহমেদ।
অনুষ্ঠানে বক্তৃতা দেন বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর সৈয়দ আশরাফুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ সীতাব আলী, তাজপুর কলেজের অধ্যক্ষ প্রানকান্ত দাস, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মিহির রঞ্জন দাস, রাজনৈতিক ব্যক্তিত্ব গুলজার আহমেদ, সমাজসেবক আনোয়ার চৌধুরী, যুগ্ন আহ্বায়ক তাহমিনা আহাদ রুজি, সংগঠনের সদস্যরা এবং স্থানীয় সাংবাদিকগণ।

বক্তারা মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল আতাউল গণি ওসমানীর অবদান স্মরণ করেন এবং উল্লেখ করেন, তার সুশৃঙ্খল নেতৃত্ব ও জনকৌশল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করেছিল। তাঁরা বলেন, বঙ্গবন্ধীর মতো খাঁটি দেশপ্রেমিক ও গণতন্ত্রের আদর্শবাদী মানুষ হিসেবে ওসমানীর অবদান জাতি কখনও ভুলতে পারবে না। বক্তারা জন্ম ও মৃত্যু বার্ষিকীতে সরকারি ছুটি ঘোষণা করার জন্যও জোর দাবি জানান। অনুষ্ঠানে সংগঠনের যুগ্ন আহ্বায়ক তাহমিনা আহাদ রুজি এবং মোঃ সীতাব আলী দেশাত্মবোধক গান পরিবেশন করেন, যা উপস্থিত অতিথিদের মধ্যে দেশপ্রেমের আবেগ ছড়িয়ে দেয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট