1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সেবা, সুনাগরিকত্ব ও ভ্রাতৃত্বের ৯৫ বছর: এপেক্সের মানবিক যাত্রা -সৈয়দ মিয়া হাসান বাঘাইছড়িতে এতিম ও হাফেজদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ হলো খাদ্যসামগ্রী Pnews Online television chanel এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী ও ইফতার মাহফিল সম্পন্ন। অপরাধ নিয়ন্ত্রণে জঙ্গল সলিমপুরে প্রশাসনের কড়া অভিযান, নজরদারিতে আকাশপথও আমিরাতে বিরূপ পরিস্থিতির মধ্যেও প্রয়োজনীয় খাদ্য আমদানি অব্যাহত রেখেছে খুচরা বিক্রেতারা “আধুনিক সংবাদ”-এর দ্বিতীয় বর্ষ উপলক্ষে ন্যাশনাল প্রেস সোসাইটির দোয়া ও ইফতার মাহফিল নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন : এডব্লিউসিআরএফ মহাসচিব মোহাম্মদ আলী বৃহত্তর নোয়াখালী সমিতি চট্টগ্রামে ইফতার মহফিল সম্পন্ন। দক্ষিন চট্টগ্রামে মোটরসাইকেলে তেল নিতে দীর্ঘ লাইন, চরম ভোগান্তিতে চালকরা। পটিয়ায় ঈদ কেনাকাটায় মানুষের উপচে পড়া ভিড়।

বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত পেশাজীবী সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • সময় শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩৬ পঠিত

 

গণতন্ত্র, ন্যায়বিচার,অধিকার, জাতীয়স্বার্থ, সততা-পরিশ্রম-সফলতা এই মূলমন্ত্রকে প্রতিপাদ্য করে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ-চট্টগ্রাম মহানগরী, উত্তর ও দক্ষিণ জেলার উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে গত ৫ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩টায় পেশাজীবি সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি মৃধা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এবং পরিচালনা করেন মহানগরীর সাধারণ সম্পাদক আরিফ মাহমুদ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পেশাজীবি অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর এড. খালেদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম প্রেস ক্লাব সদস্য সচিব জাহিদুল করিম কচি, উপস্থিতি ছিলেন গণঅধিকারের উচ্চতর পরিষদ সদস্য জসিম উদ্দিন আকাশ, গণ অধিকারের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, পেশাজীবী অধিকার পরিষদের সহ-সভাপতি শামসুল আলম, পেশাজীবী অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক জিল্লুর রহমান সুমন, বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মনজুর মোর্শেদ মামুন, চট্টগ্রামের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ- চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব মহিউদ্দীন কাদের, উত্তর জেলার আহবায়ক মোহাম্মদ মহসীন চৌধুরী, গণঅধিকার পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ডাঃ এমদাদুল হাসান, লুৎফর নাহার, নাসরিন আকতার শাহিন রেজা, এবং গণ, যুব, ছাত্র, শ্রমিক, পেশাজীবী নেতৃবৃন্দ।

এতে বক্তারা বলেন-নগরীর শিল্প, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, অবকাঠামো উন্নয়ন এবং শিল্পবান্ধব পরিবেশ সৃষ্টিতে বিশেষ গুরুত্ব দিতে হবে এবং মানুষের অধিকার নিশ্চিত করতে হবে। পেশাজীবী নেতৃবৃন্দকে শিল্পায়ন, প্রযুক্তি উন্নয়ন এবং কর্মসংস্থান তৈরিতে বড় ভূমিকা রাখতে হবে। এজন্য আমাদের এগিয়ে আসতে হবে। একই সাথে অনিয়ম, দুর্নীতি, সন্ত্রাস রোধে ব্যবস্থা নিতে হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।

বক্তারা আরও বলেন- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের প্রার্থীদের পক্ষে প্রচারনায় অংশ নিতে গণ, যুব, ছাত্র, শ্রমিক, পেশাজীবী অধিকার পরিষদের নেতৃবৃন্দকে আহবান করে এবং ভিপি নুরুল হক নুরুর হাতকে শক্তিশালী করতে হবে। আমরা যদি ঐক্য থাকি গণঅধিকার পরিষদ চট্টগ্রামের মাটিতে বিজয় লাভ করবে। যার যার অবস্থান থেকে ট্রাক মার্কাকে জনগণের কাছে পৌছিয়ে দেয়ার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট